দক্ষিণ আফ্রিকার অধিনায়কের পদ থেকে কী সরে দাঁড়াতে চলেছেন টেম্বা বাভুমা ?
আপডেট করা - Nov 6, 2022 8:19 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত বিপর্যয়ের স্বাক্ষী দক্ষিণ আফ্রিকা। গ্রুপ টুয়ের লড়াইয়ে একসময় তারা ছিল সেমিফাইনালে পৌঁছনোর জন্য কলের আগে। কিন্তু রবিবার সকালেই বদলে গিয়েছে সমস্ত হিসাবটা। ধারেভারে বহুগুনে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। সেইসঙ্গে টেম্বা বাভুমার নেতৃক্ব ছাড়া নিয়েও এবূার কিন্তু জল্পনা তুঙ্গে। ম্যাচ শেষে টেম্বা বাভুমার ইঙ্গিতটাও খানিকটা তেমনই।
এবার কী তবে দক্ষিণ আফ্করিকার অধিনায়কত্ব ছাড়তে চলেছেন টেম্বা বাভুমা। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার শুরুটা দক্ষিণ আফ্রিকা অসাধারণ ভাবেই করেছিল। রাইলি রসো থেকে ডেভিড মিলার, এডেন মার্করামরা এবার দুর্ধর্ষ ফর্মে ছিলেন। কিন্তু নেদারল্যান্ডসের সামনেই বদলে গিয়েছে সমস্ত হিসাব নিকাশটা। সেখানেই চূড়ান্ত ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাআনআপ এবং ডাচদের বিরুদ্ধে ১৩ রানে হেরে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে তারা।
এবারের বিশ্বকাপে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন টেম্বা বাভুমা
চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে এবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর ব্যাটেও কোনও বড় রানের ঝলক দেখা যায়নি। এর সেটা দেখার পর থেকেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। এমনতী প্রোটিয়া শিবিরের অধিনায়ক থাকারও তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার তো নিজেই নেতৃত্বের প্রসঙ্গে মুখ খুললেন এই প্রোটিয়া তারকা। বিশ্বকাপের চূড়ান্ত ব্যর্থতার পর নিজের নেতৃত্বে থাকার বিষয় নিয়েও এবার ভাববেন বলে জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে টেম্বা বাভুমা জানিয়েছেন, “এই সময়টা খুবই জটিল একটা পরিস্থিতি। এই পরিস্থিতির কথা বিচার করে একটাই জিনিস বলা যায় ।ে এই পরিস্থিতিটা আমাদের সকলের জন্যই খুব আবেগতাড়িত হতে চলেছে। এমনকী আমার এই দলের নেতৃত্বে থাকা নিয়েও এবার আবেগঘন সময় চলে এসেছে। এই বিষয় নিয়েই এবার আমাকে ভাবতে হবে। এই প্রসঙ্গে নিয়েই বেশকিছু ব্যক্তির সঙ্গে আমাকে কথাবার্তা বলতে হবে”।
দক্ষিণ আফ্রিকা শিবির এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অনেকেই ব্ল্যাক হর্স ছিল। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরাট অঘটন। এদিন প্রথমে ব্যাটিং করে ১৫৮ রান েকরেছিল নেদারল্যান্জডস। সেখানেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন প্রোটিয়া ব্যাটাররা। মাত্র ১৪৫ রানেই শেষ হয়ে গিয়েছে তারা। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। বাভুমা নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়ান কিনা সেটাই এখন দেখার।