নিকোলাস পুরানের নেতৃত্বে টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

West Indies Team
West Indies Team. ( Image Source: Twitter)

হাতে আর সময় বেশী বাকি নেই। আগামী অক্টোবরেই অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই ভারত অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বুধবারই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য় ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরানের নেতৃত্বেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই টি টোয়েন্টি বিশ্বকাপেও ক্রিস গেইলকে বাইরে রেখেই দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান নির্বাচকদের।

২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ফের একবার এবারের ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ডাক পেয়েছেন এভিন লুইস। প্রায় একবছর পর ফের ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি শিবিরে ডাক পেলেন তিনি। কিন্তু টু টোয়েন্টি বিশ্বকাপের দলেও কিন্ত সুযোগ হল না আন্দ্রে রাসেলের। সেইসঙ্গে দুজন নতুন মুখও রয়েছে এবারের ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। লেগ স্পিনার অল রাউন্ডার ইয়ানিক ক্যারিয়াহ ও বাঁ হাতি অল রাউন্ডার রেমন্ড রেইফারকে ডাকা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের ক্যারিবিয়ান শিবিরে।

ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি শিবিরে জায়গা হল না আন্দ্রে রাসেলের

টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত সবচেয়ে বেশীবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ২০১২ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষবার ভারতের মাটিতে ২০১৬ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান তারকা। এবারের ওেস্ট ইন্ডিজ ব্রিগেডেও তারুণ্যের আধিক্য। সেইসঙ্গে তাদের সামনে রয়েছে সুপার টুয়েলভে পৌঁছনোর কঠিন চ্যালেঞ্জও। আগামী ১৭ অক্টোবর এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করবে ক্যারিবিয়ান ব্রিগেড। গ্রুপ ব-তে তাদের প্রথম ম্যাচেই নামতে হবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। সেখানে যোগ্যতা অর্জন করতে পারলেই সুপার টুয়েলভে পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ।

দল নির্বাচন সম্বন্ধে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক হেইন্স জানিয়েছেন, “টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলেই এবার দল নির্বাচন করেছি। এছাড়া দল নির্বাচনের ক্ষেত্রে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কথা মাথায় রেখেই ঘোষণা করা হয়েছে এবারের ওয়েস্ট ইন্ডিজ দল। আমি আশা রাখি যে এই ওয়েস্ট ইন্ডিজ দল যথেষ্ট ভাল হয়েছে এবং এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তারা অসাধারণ লড়াই দিতে পারবে। আমরা রাউন্ড ওয়ান তেকে সুপার টুয়েলভেও যোগ্যতা অর্জন করতে পারব”।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের স্কোয়াড

নিকোলাস পুরান (অধিনায়ক)
রভম্যান পাওয়েল (সহ অধিনায়ক)
ইয়ানিক ক্যরিয়াহ
জনসন চার্লস
শেলডন কটরেল
শিমরন হেটমায়ার
জেসন হোল্ডার
আকিল হোসেন
আলজারি জোসেফ
ব্রেন্ডন কিং
এভিন লুইস
কাইল মেয়ার্স
ওবেদ ম্যাককয়
রেমন রেইফার
ওডিন স্মিথ

সাম্প্রতিক কালে টি টোয়েন্টিতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স খুব একটা ভাল ছিলনা বললেই চলে। শেষ  টি টোয়েন্টি সিরিজে তারা ভারতের কাছে ঘরের মাঠে ৪-১-এ সিরিজ হেরেছিল। যদিও ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি থেকে ঘুরে দাঁড়ানোর ব্যপারে যথেষ্ট আশাবাদী।

close whatsapp