“নিশ্চিতভাবে ৫-০ জিততে পারব” – অ্যাশেজের আগে উত্তেজনা বাড়ালেন ন্যাথান লায়ন

ব্যাজবল রুখে দিতে পারবেন, আত্মবিশ্বাসী লায়ন

Nathan Lyon
Nathan Lyon. (Photo by Jason McCawley – CA/Cricket Australia via Getty Images)

আগামী মাসে বহুল-প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ শুরু হতে চলেছে। তবে এরই মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শিবিরের মধ্যে কথার যুদ্ধ শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফ-স্পিনার ন্যাথান লায়ন একটি দুঃসাহসিক দাবি করেছেন। তিনি মনে করেন আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আয়োজক দল ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হবে অস্ট্রেলিয়া।

২০২১-২২ অ্যাশেজে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে দাপটের সঙ্গে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া এবং এই বছরের জুনে ইংল্যান্ড সফরে এসেও সিরিজ জয়ের লক্ষ্যে রয়েছে ব্যাগি গ্রিন বাহিনী। যদিও অস্ট্রেলিয়ান দল ২০০১-এর পর থেকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হয়েছে, তবে তারকা অফি ন্যাথান লায়ন হোয়াইটওয়াশের বিষয়ে আত্মবিশ্বাসী।

“আমি বিশ্বাস করি আমরা নিশ্চিতভাবে ৫-০ জিততে পারব। ১০০ শতাংশ। আমি কখনই কোনো খেলায় এটা ভেবে নামি না যে আমরা দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা করব না এবং ম্যাচটি জিতব না। আমি জানি এটা আপনাদের জন্য একটি শিরোনাম, কিন্তু আমার মতে এবং আমার দৃষ্টিতে, আমি অস্ট্রেলিয়ার হয়ে যে খেলাই খেলি, আমি সেখানে জিততে চাই।

“আমি সেখানে ভালো করতে আত্মবিশ্বাসী। আমি মনে করি গত ২৪ মাসে আমরা যে কাজ করেছি তার জন্য আমাদের স্কোয়াডের সত্যিই গর্বিত হওয়া উচিৎ। আমি মনে করি এটি একটি অবিশ্বাস্য যাত্রা এবং এমন কিছু যা নিয়ে আমাদের সত্যিই গর্বিত হওয়া উচিৎ,” লায়ন দ্য এজ দ্বারা উদ্ধৃত হয়েছেন।

দিনের শেষে আমরা সেখানে গিয়ে পেশাদার খেলা খেলব: ন্যাথান লায়ন

লিয়ন স্বীকার করেছেন যে তাঁর ভবিষ্যদ্বাণী অনেক ইংলিশ ভক্তদের বিরক্ত করবে, তবে তিনি তাঁর দলের সাদল্যের ব্যাপারে নিঃসন্দেহ। অভিজ্ঞ স্পিনার আশা করছেন সিরিজকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ থাকবে। তিনি চান ২০১৯-এর পারফর্ম্যান্স আবার ফিরিয়ে আনতে যখন স্টিভ স্মিথ তাঁর জমকালো ব্যাটিং দিয়ে স্থানীয় দর্শকদের নীরব করে দিয়েছিলেন।

“আমি জানি আমি ইংলিশ সমর্থকদের কাছ থেকে অনেক প্রতিক্রিয়া পেতে চলেছি… ইতিবাচক, নেতিবাচক, যাই হোক না কেন। দিনের শেষে আমরা সেখানে গিয়ে পেশাদার খেলা খেলব। আশা করি সব টিকিট বিক্রি হয়ে যাবে এবং প্রচুর ভিড় হবে। আমরা যা করতে পারি তা হল সেখানে গিয়ে ভালো পারফর্ম করা এবং দর্শকদের শান্ত রাখা,” তিনি যোগ করেছেন।

close whatsapp