অ্যাশেজের মঞ্চে অধিনায়ক বেন স্টোকসের স্ট্র্যাটেজি দেখে মুগ্ধ রিকি পন্টিং
আপডেট করা - Jun 19, 2023 6:01 pm

জো রুটের পরই ব্রিটিশ বাহিনীর দায়িত্ব উঠেছিল বেন স্টোকসের কাঁধে। সেইসঙ্গে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এই দুই তারকার হাত ধরে টেস্টর মঞ্চে ইংল্যান্ড যেন এক অন্য মাত্রাতেই পৌঁছে গিয়েছে। এর আগেও টেস্ট ক্রিকেটের মঞ্চে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে দেখা গিয়েছে অন্যান্য ক্রিকেটারদের। বীরেন্দ্র সেওয়াগ, ক্রিস গেইল, অ্যাডাম গিলক্রিস্টরা সবসময়ই আক্রমণাত্মক খেলা খেলতেন। কিন্তু এই ইংল্যান্ড দলের প্রতিটি ক্রিকেটারের খেলাই যেন আক্রমণাত্মক।
টেস্টের মঞ্চে গোটা দলের মানসিকতাটাই যেন এবার বদলে গিয়েছে। আর সেটা যে বেন স্টোকস অধিনায়ক হওয়ার পরই হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ড শিবিরে এই মুহূর্তে একটা কথাই ,সবচেয়ে বেশী প্রচলিত। বাজবল ক্রিকেট। সেখানে যে ব্রিটিশ বাহিনী সাফল্য পাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেই পরিকল্পনা খুব একটা বদলায়নি ব্রিটিশ বাহিনী। আর এই সমস্তকিছুর জন্য ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকেই কৃতিত্ব দিচ্ছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং।
উসমান খোয়াজের বিরুদ্ধে অদ্ভূত ফিল্ডিং সাজিয়েছিলেন বেন স্টোকস
এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবারের অ্যাশেজের মঞ্চে প্রথম ম্যচে নেমেছে ইংল্যান্ড। সেখানেই প্রতিটি পদক্ষেপে যে নেতৃত্বের পরিচয় দিচ্ছেন বেন স্টোকস তা দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। বিশেষ করে উসমান খোয়াজাকে আউট করার সময় যে ফিল্ডিং স্ট্র্যাটেজি বেন স্টোকসের ছিল তা দেখে যেমন হতবাক হয়েছেন, তেমনই মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। রিকি পন্টিংয়ের মতে বেন স্টোকসের নেতৃত্ব টেস্ট ক্রিকেটের সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছে। সেইসঙ্গে ইংল্যান্ড ক্রিকেট দলের সকলের মানসিকতাও বদলে দিয়েছেন তিনি।
রিকি পন্টিং জানিয়েছেন, “তাদের সঙ্গে পেরে ওঠাটা এই মুহূর্তে খুবই কঠিন। কারণ বেন স্টোকস প্রতিটি বলেই কিছু না কিছু বদল আনছেন। যেটা সত্যিই অভনব। তিনি একজন অতি সক্রিয় অধিনায়ক। তিনি সবসময়ই খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে থাকেন। সেইসঙ্গে যেকোনও ছোট সুযোগকেও কাজে লাগিয়ে উইতেট তুলে নিয়ে ম্যাচের মেমেন্টাম বদলে দেওয়ার লক্ষ্য থাকেন বেন স্টোকস। এটা সবসময় অবশ্য দেখা যায় না। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দলের পরিভাষাটাই বদলে গিয়েছে”।
উসমান খোয়াজাকে আউট করার জন্য তাঁর সামনে এদিন ছয়জন ফিল্ডারকে দাঁড় করিয়ে দিয়েছিলেন বেন স্টোকস। আর সেটা দেখেই সকলে চমকে গিয়েছিলেন। কিন্তু পরিকল্পনা যে একেবারে সঠিক ছিল তা বলার অপেক্ষা রাখে না। উসমান খোয়াজাকে সেই ওভারেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন অলি রবিনসন। বেন স্টোকসের নেতৃত্বের ঝুলিতে আর কী কী চমক রয়েছে সেটাই এখন দেখার।