ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-র জন্য প্রথম একাদশ বেছে নিলেন ওয়াসিম জাফর

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরু্দ্ধে প্রথম টি টোয়েন্টিতে নামছে ভারতীয় দল। সেই দলে বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহদের বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও তরুণ ব্রিগেডকেই দেখে নিতে চাইছে ভারতীয় দল। সেই ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই নিজের পছন্দের একাদশ বেছে নিলেন ওয়াসিম জাফর। তাঁর দলে উমরান মালিক যেমন নেই, তেমনই অর্শদীপ সিংকেও বাইরে রেখে দল সাজিয়েছেন ওয়াসিম জাফর। আভেশ খান ও ভুবনেশ্বর কুমার এই দুই তারকাকেই দলে রেখেছেন ওয়াসিম জাফর।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে একেবারে তরুণ দল বেছে নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই দলের কোচের দায়িত্বে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। সেই সিরিজে লড়াই হলেও শেষপর্যন্ত ভারতীয় দল সিরিজ জিতেই মাঠ ছেড়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধেও কার্যত সেই দলই প্রথম টি টোয়েন্টির জন্য বেছে নিয়েছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। শোনাযাচ্ছে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে সেই দলেরও কোচিং দিতে পারেন প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নামবে ভারতীয় দল। তার আগেই প্রথম একাদশ বেছে নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। সেই দলেই উমরান মালিকের পাশাপাশি তরুণ ক্রিকেটার অর্শদীপ সিংকেও না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াসিম জাফর। তাঁর মতে এই দলে বুবনেশ্বর কুমারের সঙ্গে আভেশ খানই থাকবেন। এই দলেই অধিনায়ক হিসাবে ফিরছেন রোহিত শর্মা। তাঁর সঙ্গে ঈশান কিষাণ, দীপক হুডাদের রেখেই নিজের পছন্দের প্রথম একাদশ বেছে নিয়েছেন ওয়াসিম জাফর।

প্রথম টি টোয়েন্টির জন্য ওয়াসিম জাফরের পছন্দের একাদশ

এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইফোকে তিনি জানিয়েছেন, “এই ম্যাচে ওপেনার হিসাবে অবশ্যই সদ্য দলে ফেরা অধিনায়ক রোহিত শর্মাকে আমি রাখব। সেইসঙ্গে ঈশান কিষাণ থাকবেন। তিনিও ভাল ফর্মে রয়েছেন। একইসঙ্গে ভাল ফর্মে রয়েছেন দীপক হুডাও। তাঁকেও এই দলে রাখব। চার নম্বরে খেলবেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া খেলবেন ৫ নম্বরে। দীনেশ কার্তিক ছয় নম্বরে এবং হর্শল পটেল খেলবেন সাত নম্বরে। সেই সঙ্গে রবি বিষ্ণোই এবং যুজবেন্দ্র চাহাল খেলবেন”।

পেসারের প্রসঙ্গে ভুবনেশ্বর কুমার এবং আভেশ খানকেই পছন্দ ওয়াসিম জাফরের। উমরান মালিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেললেও, এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্সটা দিতে পারেননি। শুধু তাই নয় মাত্র একটিই উইকেট পেয়েছিলেন তিনি। ভুবনেশ্বর কুমারের পারফরম্যান্সে আপ্লুত ওয়াসিম জাফর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে উমরান মালিকের ইকনমি রেট ছিল ১১। সমস্তকিছু দেখার পর ভুবনেশ্বর ও আভেশ খানের ওপরই ভরসা রাখছেন ওয়াসিম জাফর। আভেশের ম্যাচের যেকোনও পরিস্থিতিতে বোলিং করার দক্ষতা রয়েছে। সেজন্যই ভুবনেশ্বর কুমারের সঙ্গে আভেশ খানকে রাখছেন ওয়াসিম জাফর।

close whatsapp