রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ডুপলেসির সঙ্গে অনুজ রাওয়াতকে ওপেনিংয়ে পরামর্শ ওয়াসিম জাফরের

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

বিরাট কোহলি নয় আইপিএলে ফাফ ডুপ্লেসির সঙ্গে এই তরুণ ক্রিকেটারকেই ওপেনার হিসাবে দেখতে চান ওয়াসিম জাফর। গত দু মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ওপেন করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু এবারে বিরাটকে ওপেনিং না করারই পরমর্শ দিয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে ফাফ ডুপ্লেসির সঙ্গে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করা তরুণ ক্রিকেটার অনুজ রাওয়াতকেই খেলার পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের মেগা আইপিএল। সেখানেই প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে কলকতা নাইট রাইডার্স। এবার আট দলের পরিবর্তে দশ দল নিয়ে হতে চলেছে মেগা আইপিএল। গত ফেব্রুয়ারী মাসে হয়ে যাওয়া মেগা নিলামে প্রতিটি দজলই তাদের ঘর গুছিয়ে নিয়েছে। সেই মতো নিজেদের দলে বেশকিছু নতুন চমক দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও।

ফাফ ডুপ্লেসির সঙ্গে ওপেনিংয়ে অনুজ রাওয়াতকে খেলানোর পরামর্শ ওয়াসিম জাফরের

গতবারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। সংযুক্ত আরব আমিরশাহীত আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার নিজের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। আর সেই থেকেই নচুন অধিনায়কের খোঁদে ছিল রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই সমস্ত বিচার করেই এবার ফাফ ডুপ্লেসিকে নেওাই শুধু নয়, তাঁকে অধিনায়কও ঘোষণা করেছে রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু। সেইসঙ্গে তাদের ওপেনিং নিয়ে সমস্যাও মিটেছে।

প্রথমে মনে করা হচ্ছিল ডুপ্লেসির সঙ্গে এবারও হয়ত বিরাট কোহলিই ওপেন করতে নামবেন। কিন্তু সেই ওয়াসিম জাফর কিন্তা তা মানতে নারাজ। বরং তিনি অন্য পরামর্সই দিচ্ছেন।  ইএসপিএন ক্রিকইনফোকে জাফর জানিয়েছেন, “আমি মনে করি ফাফ ও বিরাট একই ধরণের ক্রিকেট খেলেন। তাই তাদের দুজনের একসঙ্গে ব্যটিংয়ে আসার প্রয়োজন নেই। বিরাট কোহলির তিন নম্বরেই ব্যাট করা উচিত্। আর ম্যাক্সওয়েলের নামা উচিত্ চার নম্বর পজিশনে। আমার মনে হয় দিল্লির বাঁ হাতি ব্যাটার অনুজ রাওয়াতের ওপেন করা উচিত্ ফাফ ডুপ্লেসির সঙ্গে। দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এবার ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি”।

গতবার রাজস্থন রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল অনুজ রাওয়াতের। এছাড়া শেষ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও বেশ ভালই পারফরম্যান্স করেছেন অনুজ রাওয়াত। তাই আসন্ন আইপিএলে ফাফ ডুপ্লেসির সঙ্গে তাঁকেই ওপেনিংয়ে খেলানোর পরামর্শ ওয়াসিম জাফরের। আর ম্যাচের হাল ধরার জন্য বিরাটকে তিন নম্বরেই খেলার উপদেশ তাঁর।

close whatsapp