নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সুরেশ রায়নার ১৩ বছরের রেকর্ড ভাঙলেন ওয়াশিংটন সুন্দর
আপডেট করা - Nov 25, 2022 8:19 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতলেও, একদিনের সিরিজের শুরুটা কিন্তু ভারতীয় দল খুব একটা ভাল করত পারেনি। নিউ জিল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই ৭ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে গিয়েছে ভারত। যিদও সেখানে ভারতের ব্যাটাররা কিন্তু বেশ ভালই পারফরম্যান্স করেছেন। আর সেই মঞ্চেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসাবে এক বিরল রেকর্ডের ংালিক েহয়েছেন ওয়াশিটন সুন্দর। সুরেশ রায়নার ১৩ বছরের রেকর্ড ভেঙে তৈরি করেছেন েক নয়া রেকর্ড।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্রুততম ৩০+ রানের রেকর্ড গড়লেন ওয়াশিংটন সুন্দর। একদিন এই রেকর্ড ছিল সুরপেশ রায়নার। এদিন ভারতের হয়ে শেষ মুহূর্তে ক্যামিও পারফরম্যান্স দেখিয়েছেন ওয়াশিংটন সুন্দর। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। সেখানে তাঁর ক্যামিও পারফরম্যান্সেই যে ভারত ৩০০ রানের গন্ডী টপকেছিল তাও বলার অপেক্ষা রাখে না। এর আগে ১৮ বলে ৩৮ রানের ইনিংস ছিল সুরেশ রায়নার। সেই রেকর্ডই এদিন ভেঙেছেন ওয়াশিংটন সুন্দর।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর
এদিন ওয়াশিংটন সুন্দর খেলেছেন ১৬ বলে ৩৭ রানের দুর্ধর্, ইনিংস। তাঁর শেষ মুহূর্তের সেই ইনিংসের সৌজন্যই ভারতীয়দল বড় রানে পৌঁছতে পেরেছিল। যদিও শেষপর্যন্ত ম্যাচ অবস্য ভারতীয় দল জিততে পারেনি। এদিন ওয়াশিংটন সুন্দরের স্ট্রাইকরেট ছিল ২৩১.২৫।দেশের জার্সিতে নিজের এমন পারকফরম্যান্স দেখাতে পেরে আপ্লুত ওয়াশিংটন সুন্দরও। পরের ম্যাচেও নিজের এই ফর্ম ধরে রাখার ব্।পারে আত্মবিশ্বাসী ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
এই প্রসহ্গে ম্যাচ শেষে ওয়াশিংটন সুন্দর জানেিয়েছেন, “দেশের হয়ে রান পাওয়াটা সবসময়ই একটা ভাললাগার জায়গা। নিজেরক ধারণাকেই এখানে পুরোপুরি কাজে লাগাতে পেরেছিলাম আমি। সেইসঙ্গে কেমন ধরণের শট খেলব সেটাও পরিকল্পনা করে রেখেছিলাম। পাওয়ারের সঙ্গে শটের টাইমিংটাও যথেষ্ট দরকারী। এই স্কোরটাও আমাদের জন্য যথেষ্ট ভাল ছিল”।
এদিন অবস্য শুধু ওয়াশিংটনম সুন্দরই নন, ভারতীয়দলের হয়ে রান পেয়েছিলেন শিখর ধওয়ান থেরকে শুভমন গিলরাও। ওপেনিংয়ে শিখর ধওয়ান ও সুভমন গিল এদিন ১২৪ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন। গব্বরের ব্যাটেও এসেছিল ৭২ রান। অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন শুভমন গিলও। অন্যদিকে শ্রেয়স আইয়ারের ব্যাটিও এসেছিল বড় রান। ৭৬ বলে ৮০ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। যদিও বোলারদের ব্যর্থতাতেই শেষপর্যন্ত নিউ জিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে।