সঞ্জু স্যামসনকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন শ্খর ধওয়ান
আপডেট করা - Dec 1, 2022 3:54 pm

সদ্য শেষ হয়েছে নিউ জিল্যান্ড সিরিজ। খারাপ আবহাওয়ার জন্য শেষপর্যন্ত নিউ জিল্যান্ডের কাছে একদিনের সিরিজে ১-০-এ সিরিজ হেরেছিল ভারতীয় দল। সেই সিরিজ থেকেই সঞ্জু স্যামসনকে না খেলানো নিয়ে আরম্ভ হয়েছিল সমালোচনা। বারবার ব্।র্থ হওয়া সত্ত্বেও কেন ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হচ্ছিল তা নেিয়েও প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। নিউ জিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারের পর সেই কথাই এবার উঠে এল ঋষভ শিখর ধওয়ানের মুখে। কেন সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়নি কারও কারণ দর্শালেন তিনি।
এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি ঋষভ পন্মথ। টি টোয়েন্টি থেকে একদিনের সিরিজ, সব জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিততে পারেনি ভারতকীয় দল। সেখানেও শেষপর্যন্ত ব্যর্থ হতেই দেখা গিয়েছিল েই তারকা ক্রিেকেটারকে। ঋষভ প্নথ ১৬ বল খেলে মাত্র ১০ রানেই সাজঘরে ফিরেছিলেন সেদিন। এরপর থেকে সমালোচনার সুরটা আরও জোড়ালো হয়েছিল।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচই খেলানো হেয়েছিল সঞ্জু স্যামসনকে
সঞ্জু স্যামসনকে এই গোটাসিরিজে মাত্র একটি ম্যাচেই সুযোদ েদেওয়া হয়েছিল। টি টোয়েন্টিতে তিনি একটিও ম্যাচ খেলেননি। একমাত্র প্রথম একদিনের ম্যাচেই সঞ্জু স্যামসনকে খেলানো হয়েছিল। সেই ম্যাচে ৩৬ রান করেছিলেন সঞ্জু স্যামসন। যদিও পরের ম্যাচগুলোতে তাঁকে ঈর ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যায়নি। ঋষভ পন্থকেই খেলানোর সিদ্ধান্ত নিেয়েছিল টিম ম্যানেজমেন্ট। সিরিজ শেষেই সিদ্ধান্ত নিয়েই মুখ খুলেছেন শিখর ধওয়ান।
ম্যাচ শেষে শিখর ধওয়ান জানিয়েছিলেন, “অবশ্যই সঞ্জু স্যামসন যখনই সুযোগ পেয়েছেন অস্ধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। কিন্তু কিছু সময় ক্রিকেচারদের অপেক্ষা করতেই হয় কারণ অন্যান্য ক্রিকেটাররা ভাল পারফরম্যান্স প্রদর্শন করে চলেছেন। সেইসঙ্গে ঋষভ পন্থের দক্ষতা সম্বন্ধে আমরা সকলেই অবগত রয়েছি । তিনি একজন যথার্থ ম্যাচ উইনার। সেক্ষেত্রে তিনি যখন ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন না সেই সময় তাঁর পাশে থাকাটাই কর্তব্য”।
নিউ জিল্যান্ড সিরিজের পর এবার ভারতকের সামনে রয়েছে বাংলারদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ। সেখানেও অবশ্য সঞ্জু স্যামসনকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তিন ম্যাচের এই সিরিজে ঋষভ প্নথকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও সমালোচনা কিন্তু একেবারেই কমেনি। বরং দিন যত এগোচ্ছে ততই সঞেজু স্যামসনকে না খেলানো নিয়ে চড়তে শুরু করেছে সমালোচনার সুর। সঞ্জু স্যামসনের ভাগ্যের শিকে ছেড়ে কিনা সেটাই এখন দেখার।