শেষ টি টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে উমরান মালিককে খেলানোর পরিকল্পনা
আপডেট করা - Nov 21, 2022 9:33 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ হয়নি তাঁর। নিউ জিল্যান্ড সফরেই ফের ভারতীয় দলে ফিরেছেন উমরান মালিক। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামেননি উমরান মালিক। মঙ্গলবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। আর সেখানেই শোনাযাচ্ছে এবার নাকি নামতে পারেন উমরান মালিক। গত ম্যাচে ভারতীয় দলে ছিলেন ভুবনেশ্বর কুমার। এবার শোনাযাচ্ছে সেই জায়গাতেই নাকি ভারতীয় দলে আসতে চলেছেন উমরান মালিক।
এবারের আইপিএলে বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন উমরান মালিক। বিশেষ করে তাঁর পেসের ঝলকেই সকলে হতবাক হয়ে গিয়েছিলেন এবার তারকা ক্রিকেটাররা। সেই থখেকেই উমরান মাবিককে বারতীয় দলের নেও.ার দাবীতে সোচ্চার হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। শেষপর্যন্ত আইপিএলের পরই বারতীয় দলে এসেছিলেন তিনি। যদিও ভারতীয় দলের হয়.ে শুরুটা খুব একটা ভাল হয়নি জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটারের। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সেভাবে সাফল্য পাননি তিনি।
ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ভারতীয় দলে আসতে পারেন উমরান মালিক
এরপরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন উমরান মালিক। টি টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন না তিনি। এবার নিউ জিল্।ান্ডের বিরুদ্ধেই ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে উমরান মালিকের। যদিও এখনও পর্যন্ত দেশের জার্সিতে নামার সুযোগ হয়নি তাঁর। শোনাযাচ্ছে তৃতীয় ম্যাচেই নাকি নামতে চলেছেন উমরান মালিক। ন্যাপিয়ারের বাইশহদে উমরান মালিকের বলের গতিকেই কাজে লাগাতে মরিয়া হয়ে রয়েছে ভারতী দল। সেজন্যই কাঁকে খেলানোর একটা পরিকল্পনা রয়েছে।
১৫০ কিমিে বেগের ওপর ধারাবাহিকভাবে বোলিং করার দক্ষতা রয়েছে উমরান মালিকের। এবার নিউ জিলিযান্ডের বিরুদ্ধে সেটাই নাকি কাজে লাগাতে চাইছে ভারতীয় শিবির। গতম্যাচে ভুবনেশ্বর কুমারকে খেলানো হলেও, এই ম্যাচে তাঁর জায়গাতেই নাকি এবার উমরান মালিককে খেলানোর পরিকল্পনা করছেন ভারতকীয় টিম ম্যানেজমেন্ট। এই মুহূর্তে সিরিজে ১-০-এগিয়ে রয়েছে ভারতীয় দল।
গতম্যাচে নিউ জিলিযান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দগলের ক্রিকেটাররা। বিশেষ করে ব্যাট হাতে অসাধারপণ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন সূর্যকুমারর যাদব। তাঁর সেঞ্চুরী ইনিংসেই শেষ হয়ে গিয়েছিল নিউ জিল্যান্ডের জয়ের সমস্ত আশা। সেইসঙ্গে বল হাতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন দীপক হুডা। তিনি যে থাকবেন তা নেিেয়ে বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে উমরান মালিককেও এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে ভারতীয় দল।