নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও ওপেনিংয়ে ঋষভ পন্থের ওপরই ভরসা রাখতে চলেছে ভারত

Rishabh Pant
Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ঋষভ পন্থকে নতুন ভূমিকায় খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয়টিম ম্যানেজমেন্ট। ওপেনার হিসাবে খেলানো হচ্ছে এই তারকা ক্রিকেটারকে। যদিও এখনও পর্যন্ত ওপেনিংয়ে সেভাবে সফল হতে পারেননি ভারতীয় দলের েই তরুণ তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল জিতলেও, সেখানে ঋষভ পন্থকে কিন্তু ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ওপেনিংয়ে সেভাবে সফল হতে পারেননি ঋষভ পন্থ।

এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরকিজ শুরু হওয়ার আগে থেকেই ঋষভ পন্থকে দিয়ে ওপেনিং করানোর পরামর্শ দিতে শুরু করেছিলেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। প্রথম ম্যাচ অবশ্য বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেই নিউ জল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেই সূর্।কুমার যাদব ও দীরক হুডার দাপটে জয় এসেছিল ভারতীয় শিবিরে। কিন্তু ওপেনিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ঋষভ পন্থ। মাত্র ৬ রানেি সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি।

দ্বিতীয় ম্যাচে ৬ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন ঋষভ পন্থ

সেই থেকেই তৃতীয় একদিনমের ম্যাচে ভারতীয় েদলের প্রথম একাদশ নিেয়ে শুরু হয়েছে জল্পনা। শোনাযাচ্ছে সেখানেও নাতি ঋষভ পন্থের ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলে সঞ্জু স্যামসন তাকলেও, ন্যাপিয়ারেও ওপেনিং.ে ঋষভ পন্থকেই দেখার সম্ভাবনা সবচেয়ে বেশী। একইসঙ্গে কুলদীপ যাদবেরও এই ম্যাচে খেলার সম্ভাবনা একেবারে কম বললেই চলে। ঋষভ পন্থের ব্যাট থেকে বড় রানের প্রত্যাশাতেই রয়েছেন সকলে।

এশিয়া কাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ। দুটো বড় প্রতিযোগিতাতেই এবার ঋষভ পন্থকে ভারতীয় দলের জার্সিতে বেশী দেখা যায়নি। দীনেশ কার্তিকের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় দল। সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও মাত্র দুটো ম্যাচ খেলতে পেরেছিলেন এই তারকা ক্রিকোটার। যদিও সেখানে ব্যর্খতা ছাড়া আর কিছুই পাননি ঋষভ পন্থ।এরপর থেকেই তাঁতে নিয়ে শুরু হয়ে গিয়েছেল নানান আলোচনা। সেই থেকেই প্রাক্তন ক্রিকেটারক থেকে বিশেষজ্ঞরা তাঁকে ওপেনিংয়ে খেলানোর পরানমর্শ দিচ্ছেন।

অন্যদিকে েদলে থাকলেও শেষ টি টোয়েন্টিতে অন্তত ভারতীয় দলে সুযোগ হচ্ছে না  সঞ্জু স্যামসনের। অন্যদিকে এই সিরিজে উমরান মালিককে দলে নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত ভারতের প্রথম একাদশে দেখা যায়নি তাঁকেও। তবে এই ম্যাচে শোনাযা্ছে খেলানো হতে পারে উমরান মালিককে। এই সিরিজ জিতলেই এবারের সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারবে ভারতীয় দল। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp