ভারতের বিরুদ্ধে বড় পার্টনারশিপ তৈরি করতে না পারাটাই তাদের হারের কারণ, মনে করছেন টিম সাউদি
আপডেট করা - Nov 20, 2022 9:33 pm

টি টোয়েন্টি বিশ্বকাপেের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বিশ্রী হার। এরপর থেকেই নি জিল্যান্ডের পারফরম্যান্স নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই নিউ জিল্যান্ডের ঘরের মাঠে সিরিজ। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে নেমেছে নিউ জিল্যান্ড। টি টোয়েন্টি বিশ্বকাপ হারের যন্ত্রনা বোধহয় এই মড্চে মেটানো সম্ভব নয়। তবুও ঘরের মাঠে সিরিজ জেতাটাই ছিল নিউ জিল্যান্ডের অন্যতম লক্ষ্য। কিন্তু সেখানেও পারলন না নিউ জিল্যান্ড।
এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন সূর্যকুমার যাদব। কার্যত তাঁর হাত ধরেই যে ম্যাচের রং বদলে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তার একটা সেঞ্চুরীতেই এদিন নিউ জিল্যান্ডের বিরিদ্ধে ভারতের জয়ের রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল। ম্যাচ শেষে সেই কথাই শোনা গিয়েছে টিম সাউদির মুখে। ভারতের বড় রানের বিরুদ্ধে তারা যেমন একটা বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি, তেমনই সূর্যকুমার যাদবের পারফরম্যান্সটাও তাদের অনেকটা পিছিয়ে দিয়েছিল।
ম্যাচ হারের পর আফসোসের সুর টিম সাউদির গলায়
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমেছিল ভারতীয় দল। সেখানে শুরুর দিকে নিউ জিল্যান্ডের বোলাররা বেশ ভালই পারফম্যান্স প্রদর্শন করছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। সূর্যকুমার যাদব মাঠে আসার পরও প্রথম দিকটা এগিয়ে থিলেন নিউ জিল্যান্ডের বোলাররা। কিন্তু এরপর থেকেই শুরু হয়েছিল সূর্যকুমার যাদবের ভয়ঙ্কর ব্যাটিং। আর তাতেই কার্যত নমিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের রাস্তাটা তৈরি করে ফেলেছিল টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে সেই কথাই শোনা গেল টিম সাউদির মুখে।
সেইসঙ্গে এমন বড় রানের তাড়া করতে নামলে যে একটা বড় পার্টনারশিপও প্রয়োজন হয় সেই কথাও মেনে নিতে কোনও দ্বিধা নেই এই টিম সাউদির। এই প্রসঙ্গে ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “এদিন ভারতের বিরুদ্ধে সেই খেলাটাই আমরা দেখাতে পারিনি। যখন কোনও ম্যাচে এমন বড় এটা রান তাড়া করতে হচ্ছে, সেখানে যে একটা বড় পার্টনারশিপও প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না”।
প্রথমে ব্যাটিং করে ভারত এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে করেছিল ১৯১ রান। এই ম্যাচ জিততে হলে যে নিউ জিল্যান্ডকে শুরু থেকেই বড় পারফরম্যান্স দেখানোর প্রোজন হত তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে শুরু থেকেই ছিল ভারতীয় স্পিনারদের অসাধারণ দাপট। সেখানেই নিউ জিল্যান্ড ব্যাটিং লাইনআপের ধস নেমেছিল। ১২৬ রানেই শেষ হয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড।