টম ল্যাথামের দুর্ধর্ষ ইনিংসে ভর করে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউ জিল্যান্ড

Tom Latham
Tom Latham. ( Image Source: Twitter )

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট রান করেও শেষরক্ষা হল না। শিখর ধওয়ান, শুভমন গিল এবং শ্রেয়স আইয়ারদের লড়াই ব্যর্থই হল এদিন। টম ল্যাথামের দুর্ধর্ষ ইনিংসে সৌজন্যে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে জয় দিয়ে যাত্রা শুরু ক নিউ জদিল্যান্ড। সেইসঙ্গে কার্যত ভারতের একদিনের তালিকায় শীর্ষে ওঠার সুযোগও শেষ। উমরান মালিক সুরুটা ভালভাবে কেরলেও শেষরক্ষা হল না। বলারদের ব্যর্থতায় ৩০০ রান করেও নিউ জিল্যান্ডের কাছে  প্রথম ম্যাচে বিশ্রী হার টিম ইন্ডিয়ারক।

আগামী বছর ভারতের ঘরের মাঠে বিশ্বকাপের আসর। সেই প্রতিযোগিতার প্রস্তুতি যে এই নিউ জিল্যান্ড সিরিজ দিয়েই বারতীয় দল করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই দলে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলরা নেই। তরুণদের দিয়েই এই দল সাজানো হয়েছিল। বিশ্বকাপের আগের পরীক্ষা নীরিক্ষাটা কার্যত এই সিরিজ দিয়েই আরম্ভ হয়ে গিয়েছে। সেখানে প্রথম পরীক্ষায় যে ভারতীয় দল পাশ করতে পারল না তা বলাই বাহুল্য।এদিন টম ল্যাথামের দাপচের কাছেই হার মানতে হল তাদের।

১৪৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন টম ল্যাথাম

শিখর ধওয়ানর নেতৃত্বে বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করেছিল টিম ইন্ডিয়া। সেখানেই এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক। ওপেনিংয়ে শুভমন গিলকে নিয়ে শুরুটা বেশ ভালভাবেই করেছিল ভারতীয় দল। শিখর ধও.য়ান ও শুভমন গিল এদিন ১২৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।  শিখর ধওয়ান খেলেন ৭২ রানের ইনিংস এবং শুভমন গিল খেলেন ৫০ রানের ইনিংস। ব্যাটে বড় রান পেয়েছেন শ্রেয়স আইয়ারও।


https://twitter.com/queenkritika21/status/1596037621955760129


https://twitter.com/alwaysnsram/status/1596072643253661697

৭৬ বলে ৮০ রানেংর ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। বড় রানের লক্ষ্যে এদিন শুরুটা বেশ ভালভাবেই করেছিল ভারতীয় দলের ব্যাটাররা। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। শ্রেয়স আই.ার ফেরার পরই বারতীয় ব্যাটিং লাইনআপে ধস নেমেছিল। ঋষভ পন্থ এদিনও চূডান্ত ব্যর্থ হয়েছিল। ঋষভ পন্থ ফেরেল ১৫ রানে এবং সূর্যকুমার যাদব এদিন ৪ রানেই সাজঘরে ফিরেছিলেন। শেষপর্যন্ত ৩০৬ রান করেছিল ভারতীয় দল। ইডেন পার্কের ছোট বাউন্ডারিতে নিউ জিল্যান্ডকে আটকাতে হলে বোলারদের ভাল পারফরম্।ান্স দরকার ছিল।

অভিষেক হওয়া উমরান মালিক এদিন সুরুটা বেশ ভালভাবেই করেছিলেন। ডেভন কনওয়ে এবং ফিন অ্যালেনকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে ড্যারিল মিচেলের বিরুদ্ধে তাঁর জোরালো বোলিং সকলের নজর কেড়েছিল। সেই সম. পর্যন্ত এগিয়েই ছিল ভারতীয় দল। কিন্তু এরপরই টম ল্যাথামের হাত ধরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল নিউ জিল্যান্ড। আর তাতেই কার্যত ভারতের জয়ের সমস্ত সম্ভাবনা শেষ হ.ে গিয়েছিল।

প্রথম ম্যাচেই ১৪৫ রানের সেঞ্চুরী ইনিংস খেলেন টম ল্যাথাম। উমনরান মাবিক ২ উইকেট তুললেও, বাকি বোলারদের ঝুলি এদিন ফাঁকাই ছিল। ল্যাথামের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কেউ। মাত্র তিন উইকেটই ননউ জিলংযান্ডের তুলতে পেরেছিল ভারতীয় বোলাররা। ৭ উইকেটে ভারতীয় দলেক হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে নিউ জিল্যান্ড।

close whatsapp