বোলারদের দাপটে অবশেষে জয় পেল পাকিস্তান, তবুও চিন্তামুক্ত হতে পারছেন না বাবর আজমরা
আপডেট করা - Oct 30, 2022 4:05 pm

অবশেষে স্বস্তি। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান। পার্থেই নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে জয়ের খাতা খুলল পাকিস্তান। সাময়িত স্বস্তি এলেও, পাকিস্তান ক্রিকেট দল কিন্তু একেবারে চিন্তামুক্ত হতে পারছে না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলেও এখনও অনেক হিসাব নিকাসের ওপরই পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনো সম্ভব এখন। তবে ডাচদের বিরুদ্ধে এদিন বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানের বোলাররা। আর তাতেই কার্যত নেদারল্যান্ডসকে এদিন শেষ করে দিয়েছে তারা।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুটো ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। তদের নিয়ে সমালোচনার ঝড়ও চলছিল। সেই পরিস্থিতিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই জয়টা যে পাকিস্তান শিবিরে খানিকটা হলেও অক্সিজেন যোগাল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই এদিন পেসারদের দাপটে এূারের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৯১ রানে শেষ করে দিয়েছে পাকিস্তান। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এটাই সর্বনিম্ন স্কোর। ১০০ রানের গন্ডীও টপকাতে পারেনি নেদারল্যান্ডস।
টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতলেও, রানরেট নিয়ে চিন্তা রয়েই গেল পাকিস্তানের
এদিনের ম্যাচে নামার আগে পাকিস্তানের সামনে ছিল নানান হিসাব নিকাশ। তার মধ্যে প্রধান ছিল রানরেট। নেদারল্যান্ডসকে তারা কম রানের মধ্যে শেষ করেছিল ঠিকই। কিন্তু সেই রান তাদের ৯ ওভারের মধ্যেই করতে হত। তবেই ভারতের সঙ্গে এক জায়গায় থাকত তাদের রানরেট। শেষর্যন্ত মহম্মদ রিজওয়ান খেললেও, সেই রানরেট কিন্তু রাখতে পারেনি পাকিস্তান। এদিনের ম্যাচেও ব্যাট হাতে চূ়ড়ান্ত ব্যর্থ হয়েছেন বাবর আজম।
Congratulations Team #pakistan Good Display of Bowling by the boys specially @76Shadabkhan and @Wasim_Jnr Well done 👍🏻 and good luck for the next one!#PAKvsNED @TheRealPCB pic.twitter.com/VUmMzWq8Tn
— Saeed Ajmal (@REALsaeedajmal) October 30, 2022
https://twitter.com/fwildecricket/status/1586665195291779073
So now it's words rarely said by Pakistani cricket followers "come on India, please win" #T20WorldCup #PAKvsNED #INDvSA pic.twitter.com/f2z1jm0q6W
— Saj Sadiq (@SajSadiqCricket) October 30, 2022
Pakistan get the job done to secure a crucial win — their first T20I victory in Australia 💪
Full #T20WorldCup Wrap: https://t.co/FTDnMILwG2 pic.twitter.com/qJceafBfLn
— Fox Cricket (@FoxCricket) October 30, 2022
Pakistan earn a six-wicket win over the Netherlands 🙌#WeHaveWeWill | #T20WorldCup | #NEDvPAK pic.twitter.com/wM2AQ2svVq
— Pakistan Cricket (@TheRealPCB) October 30, 2022
A superb bowling performance led Pakistan to their first win in the #T20WorldCup and their first men's T20I win on Australian soil 👊#NEDvPAK Report 👇https://t.co/EAKUIhnezy
— T20 World Cup (@T20WorldCup) October 30, 2022
It has been a magnificent opening partnership over considerable time for @TheRealPCB with @babarazam258 and @iMRizwanPak but maybe there are thoughts of opening with @FakharZamanLive to change the momentum for the next match. #PakistanCricket #Thoughts?
— Alan Wilkins (@alanwilkins22) October 30, 2022
Brilliant exhibition of death bowling by @Wasim_Jnr #Yorkers 😍😍 #PAKvsNED #ICCT20WorldCup2022
— Mohammad Hafeez (@MHafeez22) October 30, 2022
Pakistan register a comprehensive six-wicket win over the Netherlands 👏#NEDvPAK | 📝: https://t.co/9F4Kc8mtIp pic.twitter.com/Fi7KH8BhEO
— T20 World Cup (@T20WorldCup) October 30, 2022
https://twitter.com/mediagag/status/1586665046628831232
টস জিতে এদি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক। তাদের লক্ষ্যটা ছিল পাকিস্তানের সামনে বড় রান করা। কিন্তু শুরু থেকেই এদিন পাকিস্তান পেসারদের ভয়ঙ্কর দাপট ছিল। চার পেসার মিলে এদিন নেদারল্যান্ডসের পাঁচ উইকেট তুলে নিয়েছেন। গত ম্যাচের মতো এদিনও দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ ওয়াসিম। তিনি একাই এদিন নেদারল্যান্ডসের চপ অর্ডারকে শেষ করে দিয়েছিলেন। সেইসঙ্গে যোগ্য সঙ্গদ দিয়ে গিয়েছেন শাদাব খান। তিনি পান ৩টি উইকেট।
পাকিস্তানের বিরুদ্ধে ১০০ রানের গন্ডীও টপকাতে পারেনি নেদারল্যান্ডস। ৯১ রানেই শেষ হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। পার্থে পাকিস্তানের সামনে তখন ছিল সহজ লক্ষ্য। বোলাররা রাস্তাটা করেই দিয়েছিল। সেখানে শুধুই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের একটা অসাধারণ ইনিংস খেলার অপেক্ষা। কিন্তু সেখানেও বাবর আজম চূড়ান্ত ব্যর্থ। ৪ পানেই রান আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন তিনি। ফাখর জামন শুরু থেকে খানিকটা আক্রমণাত্মক থাকলেও, এদিন মহম্মদ রিজওয়ান কিন্তু বেশ ধীর গতিতেই ক্রিকেট খেলছিলেন। তিনি ৩৯ বেলে ৪৯ রানেই থামেন। যদিও ততক্ষণে পাকিস্তানের বড় রানরেট রাখার আশা শেষ হয়ে গিয়েছে।
৯২ রান তুলতেও এদিন ৪ উইকেট খুইয়েছে পাকিস্তান। শেষ মুহূর্তে শাদাব খানের হাত ধরেই ১৩.৫ ওভারে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। খানিকটা স্বস্তি এলেও, পুরোুপুরি নিশ্চিন্ত হতে পারল না পাকিস্তান।