জিম্বাবোয়ে সফরে প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ, নিশ্চিত করলেন বোর্ড সচিব জয় শাহ

আয়ারল্যান্ড সফরেও লক্ষ্মণ প্রধান কোচের দায়িত্ব সামলেছিলেন

VVS Laxman
VVS Laxman. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

নিয়মিত প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্রাবিড় ভারতের টি-টোয়েন্টি দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে রওনা হবেন এশিয়া কাপ ২০২২-এর প্রস্তুতির জন্য। আয়ারল্যান্ড সফরের সময়ও লক্ষ্মণ ভারতের কোচ ছিলেন কারণ ইংল্যান্ডে ভারতীয় দলের টেস্ট সফর ছিল।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নিশ্চিত করেছেন যে লক্ষ্মণ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলের দায়িত্বে থাকবেন, সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে রাহুল দ্রাবিড় কোন বিরতি নিচ্ছেন না। তিনি উল্লেখ করেছেন যে সংযুক্ত আরব আমিরাতের জন্য এশিয়া কাপের স্কোয়াড দেশ ছাড়বে জিম্বাবোয়ে সফর শেষ হওয়ার একদিন পরেই এবং যোগ করেছেন যে দ্রাবিড়কে সেই কারণে টি-টোয়েন্টি স্কোয়াডের সাথে থাকতে হবে।

“হ্যাঁ, জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলের দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্মণ। এমন নয় যে রাহুল দ্রাবিড় বিরতি নিচ্ছেন। জিম্বাবোয়েতে ওডিআই সিরিজ ২২শে অগাস্ট শেষ হবে এবং ভারতীয় দলের সাথে দ্রাবিড় ২৩শে অগাস্ট সংযুক্ত আরব আমিরাতে পৌঁছবে,” জয় শাহকে এনডিটিভি স্পোর্টস দ্বারা উদ্ধৃত করা হয়েছে।

জিম্বাবোয়ে সফরের খেলোয়াড়দের মধ্যে মাত্র দুজন এশিয়া কাপের স্কোয়াডে আছেন

যেহেতু সিরিজ শেষ হওয়া এবং ইউএই রওনা হওয়ার মধ্যে বিশেষ সময় নেই, তাই জিম্বাবোয়েতে ভারতীয় দলের কোচ হিসেবে লক্ষ্মণের থাকাই অধিক যুক্তিযুক্ত। এ ছাড়া এশিয়া কাপের স্কোয়াডের মাত্র দুজন ক্রিকেটার জিম্বাবোয়ে সিরিজে খেলবেন। তাঁদের সম্পর্কে জয় শাহ বলেছেন, “জিম্বাবোয়ের ওডিআই স্কোয়াডের সাথে শুধুমাত্র কেএল ও হুডা আছেন, তাই প্রধান কোচ টি-টোয়েন্টি স্কোয়াডের সাথে থাকবেন এটাই যুক্তিসঙ্গত ছিল।” 

ইতিমধ্যে, বিসিসিআই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের একটি দল ঘোষণা করেছে, যেখানে চোটের কারণে জসপ্রিত বুমরাহ্‌ অনুপস্থিত। কেএল রাহুল ও বিরাট কোহলিরা দলে ফিরেছেন। ঈশান কিষাণ, সঞ্জু স্যামসনদের জায়গা হয়নি। স্যামসন ও কিষাণ জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অংশ হবেন, যা ১৮ই অগাস্ট থেকে শুরু হবে। 

close whatsapp