জিম্বাবোয়ের বিরদ্ধে দ্বিতীয় ম্যাচে রান না পাওয়ায় হতাশ লোকেশ রাহুল
আপডেট করা - Aug 20, 2022 9:09 pm

দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন লোকেশ রাহুল। আইপিএলের পর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। চোটের জন্য প্রায় আড়াই মাস মাঠের বাইরে চলে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। অবশেষে জিম্বাবোয়ে সফর দিয়েই ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে লোকেশ রাহুলের। চলতি এই একদিনের সিরিজে ভারতীয় দলের অধিনায়কও তিনিই। এসিয়া কাপের আগে এই মঞ্চই যে তাঁর পারফরম্যান্স দেখে নেওয়ার প্রধান সুযোগ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ব্যাট হাতে কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যর্থই হয়েছেন লোকেশ রাহুল।
প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছিল ভারতীয় দল। সেজন্যই তাঁকে আর ব্যাটিংয়ে নামতে হয়নি। দ্বিতীয় ম্যাচে শিখর ধওয়ানের সঙ্গে ওপেনিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। নিজের ব্যাটিং পারফরম্যান্স দেখে নিতে চেয়েছিলেন তিনি নিজেও। সেইসঙ্গে এশিয়া কাপের আগে ব্যাটে রানও পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা হয় নি। বরং জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ১ রানেই সাজঘরে ফিরে যেতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নন লোকেশ রাহুল।
দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ৫ রানে সাজঘরে ফিরেছেন লোকেশ রাহুল
এদিনও টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। গত ম্যাচের মতোই এদিনও জিম্বাবোয়ে ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় বোলারদের বিরুদ্ধে। শার্দূল ঠাকর, কুলদীপ যাদবদের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁডড়াতেই পারেনি তারা। মাত্র ১৬১ রানে শেষ হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটেই ম্যাচ জিততে হয়েছে ভারতকে। কিন্তু মাত্র ১ রানে সাজঘরে ফেরাটা একেবারেই স্বস্তি দিচ্ছে না লোকেশ রাহুলকে।
ম্যাচ শেষে লোকেশ রাহুল জানিয়েছেন, “আমার খানিকটা সময় প্রয়োজন রয়েছে। রানে ফেরা এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই সিরিজটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণছিল। কিন্তু দূর্ভাগ্যবশত এই ম্যাচে সেটা আমি করতে পারিনি। তাদের দলে বেশ কয়েকজন ভাল বোলার রয়েছেন। বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে সিরিজ চলাকালীনই তা লক্ষ্য করেছিলাম আমি। তাদের বোলাররা এদিন যথেষ্ট ভাল বোলিং করেছেন এবং কঠিন চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছিল”।
এবারের আইপিএলে ব্যাট হাতে অত্যন্ত সফল হয়েছেন লোকেশ রাহুল। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে এবারের আইপিএলে জোড়া শতরান রয়েছেন তাঁর। এছাড়াও পাঁচশো রানের গন্ডী টপকিয়েছিলেন তিনি। এররই চোট আঘাতের জেরে প্রায় আড়াই মাস ভারতীয় দলের বাইরে ছিলেন লোকেশ রাহুল। এশিয়া কাপের দলে ফিরেছেন আগেই। এরপরই তাঁর পারফরম্যান্স দেখে নেওয়ার জন্য তাড়াতাড়ি জিম্বাবোয়ে সিরিজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা।
সেখানেই প্রথম ম্যা্চে ব্যাট হাতে দেখা যায়নি তাঁকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে নেমেছিলেন লোকেশ রাহুল। এদিন ওপেন করতেই এসেছিলেন তিনি। কিন্তু মাত্র ৫ রানেই সাজঘরে ফিরতে হয়েছে লোকেশ রাহুলকে। খানিকটা হলেও কিন্তু চিন্তায় রয়েছেন তিনি।