হারের-তে জল সঙ্কট পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের জল অপচয় না করার নির্দেশ বোর্ডের

india_independence
india_independence. ( Image Source: twitter/bcci )

আগামী ১৮ অগস্ট জিম্বাবোয়ের মাটিতে তাদের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়া নামবে হারারে-তে। আর সেখানেই এই মুহূর্তে চরম আকার ধারণ করেছে জস সঙ্কট। এই পরিস্থিতিতেই সেই দেশের জনগনের পাশে থাকারই বার্তা দিয়েছে বিসিসিআই। লোকেশ রাহুল সহ গোটা দলের সকলকেই  জল অপচয় না করার নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। এমনকী স্নানের সময়ও যতটা সম্ভব জল কম খরচ করারই বার্তা দেওয়া হয়েছে তাদের।

এই মুহূর্তে জিম্বাবোয়ের হারারে-তে জল সঙ্কট চরমে পৌঁছেছে। প্রায় তিনদিন সেখানে জল সরবরাহ বন্ধ রয়েছে। এমনকী বেশ কয়েকটা জায়গায় পানীয় জল নিয়েও রীতিমত হাহকার দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই দেশের পরিস্থিতির কথা জানার পরই তাড়াতাড়ি দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে এই বার্তা প্রেরণ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

হারারে-তে জল সঙ্কটের জেরে ভারতীয় দলের পুল সেশনও বাদ দেওয়া হয়েছে

সেখানে জল অপচয় বন্ধ করারই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী ক্রিকেটারদের প্রতিদিন স্নানের জন্যও যতটা সম্ভব সময় বাঁচানোরই পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় দলের প্রস্তুতির মধ্যে পুল সেশন দীর্ঘদিন ধরেই একটা বড় ভূমিকা পালন করে এসেছে। কিন্তু জিম্বাবোয়ের পরিস্থিতির কথা বিচার করে সেই পুল সেশনও এই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী ১৮ অগস্ট প্রথম ম্যাচে নামতে চলেছে দুই দল। দীর্ঘদিন পর চোট সারিয়ে এই সিরিজেই ফের ভারতীয় দলে ফিরেছেন লোকেশ রাহুল।

ইনসাইড স্পোর্টসকে বোর্ডের সূত্র মারফত জানানো হয়েছে, “হ্যা এই এই মুহূর্তে হারারের জস সঙ্কত চরম পর্যায়ে পৌঁছেছে এবং সেই পরিস্থিতি সম্বন্ধে আমরা ভারতীয় ক্রিকেট দলকে জানিয়েছি। সেখানে তারা যাতে জল অপচয় না করেন এবং স্নানের জন্য যতটা সম্ভব কম সময় ব্যবহার করে তারই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী  এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের পুল সেশনও বন্ধ করা হয়েছে”।

এই পরিস্থিতি অবশ্য ভারতীয় ক্রিকেট দলের সামনে প্রথম নয়। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকাতে যখন ভারতীয় দল সিরিজ খেলতে গিয়েছিল, সেখানেও এমনই জল সঙ্কট দেখা দিয়েছিল। সেই সময়ও বিসিসিআইয়ের তরফে জল অপচয় না করার জন্যই বিশেষ বার্তা দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকায় যে হোটেলে তারা ছিল , সেখানেও জল অপচয় বন্ধের জন্য সই সংগ্রহ করা হয়েছিল।

এশিয়া কাপের আগে এই সিরিজেই নিজেদের তৈরি করে নিতে চায় ভারতীয় দলের ক্রিকেটাররা। শুধু তাই নয় একানেই সকলের চোখ রয়েছে লোকেশ রাহুলের দিকে। তিনি কতটা ফর্মে রয়েছেন সেটাই দেখতে চান সকলে।

close whatsapp