বেয়ারস্টোর সঙ্গে স্লেজিংয়ের ঘটনায় বিরাট কোহলিকে খোঁচা বীরেন্দ্র সেওয়াগের

Virender Sehwag
Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

তৃতীয় দিনের শুরুতেই এজবাস্টনের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। বেয়ারস্টোর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বিরাট কোহলি। যা নিয়ে মাঠের মধ্যেই বেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সেখােই জনি বেয়ারস্টোর উদ্দেশ্যে বলতে শোনা যায় শাট আপ দাঁড়িয়ে থাকো এবং নিজের ব্যাটের দিকে নজর দাও। দুজনের মধ্যে বাকযুদ্ধ নিয়ে মাঠে বেশ পরিস্থিতি গরম হয়ে উঠেছিল। যা নিয়ে হৈচৈ শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল সাইটেও। এবার সেখানেই বিরাট কোহলিকে খানিকটা খোঁচা দিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।

জনি বেয়ারস্টোকেব এই স্লেজিংটা না করলেই নাকি বিরাট কোহলি ভাল করতেন। সেই সময় ব্যাটিং করতে গিয়ে বেশ চাপের মধ্যেই চিলেন জদনি বেয়ারস্টো। কিন্তু বিরাটের সঙ্গে হওয়া সেই ঘটনাই যেন বেয়ারস্টোকে অনেকটা বেশী তাতিয়ে দিয়েছিল বলে মনে করছেন সেওয়াগ। আর তারপর থেকেই হঠাত্ আক্রমাণাত্মক পারফরম্যান্স দেখানো শুরু করেছিল জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের হয়ে কেরিয়ারের অন্যতম সেঞ্চুরীও এদিন ভারতের বিরুদ্ধে করেন তিনি।

ভারতের বিরুদ্ধে ১১৯ বলে ১০৬ রানের ইনিংস খেলেন জনি বেয়ারস্টো

জনি বেয়ারস্টো এবং বিরাট কোহলির মধ্যে কী নিয়ে বচসার শুরু হয়েছিল তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু তাদের বিবাদ যে তৃতীয় দিন পরিবেশ বেশ সরগরম করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এরপরি টুইটারে বিরাট কোহলিকে খানিকটা রসিকতা করেই বার্তা বীরেন্দ্র সেওয়াগের। তাঁর মতে জনি বেয়ারস্টোর উদ্দেশ্যে বিরাট কোহলির স্লেজিংটাই নাকি ব্রিটিশ তারকাকে তাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এরপরই তো ১১৯ বলে এদিন ১০৬ রানের ইনিংস খেলেন জনি বেয়ারস্টো।

এই প্রসঙ্গে টুইটারে বীরেন্দ্র সেওয়াগ লিখেছেন, “বিরাট কোহলির জনি বেয়ারস্টোকে স্লেজিং করার সময় তাঁর স্ট্রাইকরেট ছিল  ২১। আর স্লেজিং পরবর্তী পর্বে দেখা গেল সেই স্ট্রাইকরেট দাঁড়িয়েছে ১৫০। বেয়ারস্টো বেশ পূজারার মতো গতিতে খেলছিলেন, স্লেজিং করে কোহলি তাঁকে পন্থ বানিয়ে দিয়েছিল এদিন”।

তৃতীয় দিন কিছুক্ষণ খেলার পরই বেন স্টোকস সাজঘরে ফিরে গিয়েছিল। শুরু থেকেই ব্রিটিশ শিবিরের ওপর চাপ ছিল ভারতীয় বোলারদের। আর সেই সময়ই মধ্যাহ্নভোজের আগে  হঠাত্ই দেখা যায় জনি বেয়ারস্টোর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন বিরাট কোহলি। তাদের ঝামেলা মেটাতে শেষপর্যন্ত ম্যাচ আম্পায়ারকে মধ্যস্থতা করতে হয়।

এই ঘটনা নিয়ে সোশ্যাল সাইট জুড়ে হৈচৈ তুঙ্গে পৌঁছেছে। বরাবরই টুইটারে রসিকতা করতে সিদ্ধহস্ত বীরেন্দ্র সেওয়াগ। এবার সেওয়াগের নিশানায় খোদ বিরাট কোহলি। জনি বেয়ারস্টোর সঙ্গে বিরাটের বচসা নিয়ে বিরাটকে খোঁচা দিতে পিছপা হলেন না তিনি।

close whatsapp