কোহলির ১০ বছর আগের টুইট ভাইরাল

Virat Kohli
Virat Kohli. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

ভারত এ বছর টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল অন্যতম ফেভারিট হিসেবে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভারতকে ফাইনাল পর্যন্ত যাওয়া নিশ্চিতের কথা বলতেও শোনা গিয়েছিল। তার কারণ হিসেবে মরু শহরে আইপিএল খেলে মানিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। তাই পিচ যেমন চেনা ছিল তেমনি পরিবেশের সঙ্গেও মানিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু ভারতকে কার্যত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে নিউজিল্যান্ড ম্যাচে শোচনীয় পরাজয়ের পরে।

কোহলিদের সামনে শেষ চারে ওঠার আপাতত একটাই অঙ্ক। নিজেদের বাকি তিনটি ম্যাচই জিততে হবে। আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের মধ্যে কোনও একটি দলকে হারাতে হবে নিউজিল্যান্ডকে। কোহলিরা বাকি তিনটি ম্যাচ জিতলে ছয় পয়েন্টে শেষ করবে। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতে থাকা পাকিস্তানের আর ম্যাচ বাকি নামিবিয়া (২ নভেম্বর) ও স্কটল্যান্ডের (৭ নভেম্বর) সঙ্গে। পাকিস্তান সবকটি ম্যাচ জিতে ১০ পয়েন্টে শেষ করবে বলেই ধরে নেওয়া যায়। তবে বারতের টি ২০ বিশ্বকাপ অভিযান এবারের মতো কার্যত শেষ।

আর ঠিক এই সময়ে ভারত অধিনায়ক বিরাট কোহলির একটি টুইট ভাইরাল হলো। যা ১০ বছর আগে টুইট করেছিলেন বিরাট। ২০১১ সালের ২৩ জানুয়ারি রাত ১০.৪১ মিনিটে একটি টুইট করেছিলেন কোহলি। লিখেছিলেন, ‘হেরে গিয়ে খুব মন খারাপ লাগছে। এ বার বাড়ি যাচ্ছি’। সেই টুইট তুলে ধরেই নেটমাধ্যমে বলা হচ্ছে যে, এ বার সত্যিই কোহলীদের বাড়ি যাওয়ার সময় এসে গিয়েছে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যেতে এখন তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেই।

কোহিল যেদিন এই টুইট করেছিলেন সেদিন সিরিজ হেরেছিল ভারত। সেদিন সেঞ্চুরিয়নে পঞ্চম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সিরিজ ২-২ থাকা অবস্থায় নেমেছিল দুই দল। প্রথমে ব্যাট করে হাসিম আমলার অপরাজিত শতরানের সৌজন্যে ২৫০-৯ তোলে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে সেদিনও ব্যাটিং ধসের মুখে পড়ে ভারত। কোহলী নিজে মাত্র ২ রান করেন। শেষ দিকে ইউসুফ পঠান ঝোড়ো খেলে শতরান করলেও ১৬ রানে হেরে ম্যাচ এবং সিরিজ খোয়ায় ভারত।

 

close whatsapp