আইসিসি ব়্যাঙ্কিংয়ে ‘বিরাট’ পতন কোহলির

Virat Kohli
Virat Kohli. (Photo by Aamir QURESHI / AFP) (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

প্রথমত, দল গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে। তারপর টি-২০ বিশ্বকাপে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি প্রাক্তন টি-২০ ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তান ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও সার্বিক ভাবে আশানুরুপ পারফরম্যান্স পাওয়া যায়নি। সেই দিক থেকে টিম ইন্ডিয়ার ওপেনার বর্তমানে সহ-অধিনায়ক লোকেশ রাহুল তিনটি হাফ সেঞ্চুরি করার দরুণ পারফরম্যান্স গ্রাফ অনেকটাই বেড়ে গিয়েছে।

তাই আইসিসি টি-২০ ব্যাটারে ক্রম তালিকায় বিরাট চার ধাপ নেমে ৮ নম্বরে চলে এসেছেন। আর লোকেশ রাহুল তিন ধাপ উঠে তিন ৫ নম্বরে চলে এসেছেন। বিরাট কোহলি যদি ব্যক্তিগত পারফরম্যান্স প্রত্যাশা মতো না করেন তাহলে আইসিস ক্রমতালিকায় প্রথম ১০ কতদিন থাকতে পারবেন সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

আগের মতোই শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ডেভিড মালান দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। অ্যারন ফিঞ্চ ১ ধাপ নেমে চার নম্বরে রয়েছেন। মহম্মদ রিজওয়ান এক ধাপ নেমে গিয়েছেন। তিনি রয়েছেন ৬ নম্বরে। ডেভন কনওয়ে ও জোস বাটলার যথাক্রমে ৭ ও ৯ নম্বরে নিজেদের অবস্থান টিকিয়ে রেখেছেন। রাসি ভ্যান ডার দাসেন ৬ ধাপ উঠে এসে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন।

এক নজরে দেখে নেওয়া যাক ব্যাটারদের সেরা দশ:-
১. বাবর আজম (৮৩৯)
২. ডেভিড মালান (৮০০)
৩. এডেন মার্করাম (৭৯৬)
৪. অ্যারন ফিঞ্চ (৭৩২)
৫. লোকেশ রাহুল (৭২৭)
৬. মহম্মদ রিজওয়ান (৭১৮)
৭. ডেভন কনওয়ে (৭০০)
৮. বিরাট কোহলি (৬৯৮)
৯. জোস বাটলার (৬৭৪)
১০. রাসি ভ্যান ডার দাসেন (৬৬৯)

অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) পর্ব মিটতেই ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের পূর্ণ দায়িত্ব পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারত (Team India)। এর আগে অধিনায়ক হিসেবে ‘হিট ম্যান’এর নাম ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। বিরাট কোহলির পরবর্তী যুগে যে রোহিতের হাতে টি-টোয়েন্টি দলের ব্যাটন থাকবে সেটা আগে থেকেই জানা ছিল। তাই এই ঘোষণা প্রত্যাশিত। অন্যদিকে এই ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসেবে কেএল রাহুলের (KL Rahul) নাম ঘোষণা করল বোর্ড।

close whatsapp