বাংলাদেশ সিরিজের বিভীষিকা ভুলে আগামীকাল টাইগারদের মুখোমুখি হতে তৈরী অ্যাশটন অ্যাগার
সেমিফাইনালে যেতে হলে পরের দুটি ম্যাচই জিততে হবে অজিদের
আপডেট করা - Nov 3, 2021 9:35 pm

স্পিনার অ্যাশটন অ্যাগার বলেছেন অস্ট্রেলিয়া যখন আগস্টে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল তখন একটি ভিন্ন দল ছিল এবং বিশ্বকাপে দক্ষিণ এশিয়ানদের মুখোমুখি হওয়ার সময় সেই একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি। সেমিফাইনালের লড়াইয়ে থাকতে দুবাইয়ে বৃহস্পতিবার বিকেলের ম্যাচে ইতিমধ্যেই টূর্নামেন্ট থেকে বাদ পড়া বাংলাদেশকে হারাতে হবে অস্ট্রেলিয়াকে।
বাংলাদেশের পরিস্থিতি বিশ্বকাপে আশা করছেন না অ্যাগার
প্রথম দলের বেশ কিছু ক্রিকেটার দলের সঙ্গে না যাওয়ায় অস্ট্রেলিয়াকে প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশ সফরে যেতে হয়েছিল। অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে বিধ্বস্ত হয়েছিল কিন্তু এখন পরিস্থিতি আলাদা। অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির দল নিয়েই বিশ্বকাপে খেলতে এসেছে।
বাংলাদেশ সিরিজের সাথে আগামীকালের ম্যাচের তুলনা করা হলে অ্যাগার বুধবার সাংবাদিকদের বলেন, “খুব ভিন্ন অবস্থা। সম্ভবত প্রথমবার আমাদের অনেকে বাংলাদেশে ওই রকম পরিস্থিতির মুখে পড়েছিলাম এবং অবশ্যই আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। এবং ন্যায্যভাবে বলতে গেলে, বাংলাদেশ ওই কন্ডিশনগুলোকে অবিশ্বাস্যভাবে কাজে লাগিয়ে ভালো খেলেছিল এবং আমরা তাতে অবাকও হইনি।”
সংযুক্ত আরব আমিরশাহীর পরিস্থিতির সাথে বাংলাদেশের পরিস্থিতির বিশেষ মিল নেই মনে করেন তিনি। তিনি বলেছেন, “তবে এখন পরিস্থিতি খুব আলাদা। আমাদের দলের চেহারা বদলে গেছে এবং ওখানে আমরা যে পরিস্থিতির মুখে তার সাথে এখানকার পিচ অনেকটাই আলাদা।”
মুস্তাফিজুর রহমান এবং তার স্পিন-বোলিং সতীর্থদের বাঁ-হাতি স্পিনের বিরুদ্ধে লড়াই করার কারণে অস্ট্রেলিয়া ঢাকায় চারবার ১৩০-এরও কম রানে সীমাবদ্ধ ছিল। অ্যাগার বলেন দুবাইয়ের উইকেট থেকে বাংলাদেশি বোলারদের অনুরূপ সহায়তা পাওয়ার সম্ভাবনা কম।
তিনি বলেন, “মুস্তাফিজুরকে মোকাবিলা করা খুব কঠিন ছিল কারণ পরিস্থিতি একটি বিশাল ভূমিকা পালন করেছিল। তাঁর বড় অফস্পিনিং স্লোয়ার বলের মাধ্যমে তিনি যে পরিমাণ স্পিন পাচ্ছিলেন তা বিস্ময়কর ছিল,” তিনি বলেছেন।
গ্রুপ ওয়ানে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার পরেই তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পরে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে তাদের। তবেই প্রোটিয়াদের টপকে সেমিফাইনালে পৌঁছতে পারবে ক্যাঙ্গারুরা।
অ্যাগার বলেন, “আমরা দুটি খেলা নিয়েই ভেবেছি, ওগুলো আমাদের জিততে হবে। দুটি ম্যাচেই জেতার মতো আমাদের বলিষ্ঠ দল আছে। আমরা জেতার কথাই ভাবছি”