আরসিবির হয়ে বিরাট কোহলির সর্বোচ্চ রান পাওয়া নিয়ে আশাবাদী আকাশ চোপড়া
আপডেট করা - Mar 23, 2023 5:01 pm

হাতে রয়েছে আর মাত্র একটা সপ্তাহ। এরপরই শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় লিগ। আইপিএল নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। আদামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বিরাট কোহলিকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার। তাঁর মতে আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবার সর্বোচ্চ রানের মালিক হতে চলেছেন বিরাট কোহলি। আগামী ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই এবারের আইপিএলে প্রথম ম্যাচে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
২০২১ সালের আইপিএলের দ্বিতীয়পর্ব শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। গত নমরসুমেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হয়েছিলেন ফাপ ডুপ্লেসি। খেলার দিকে আরও মনোনিবেশের জন্যই নেতৃ্ত্ব ছাড়ার ঘোষমা করেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। যদিও গতবারের আইপিঅএলটা একেবারেই ভাল য়ায়নি প্রাক্তন ভারত অধিনায়কের। দুটো অর্ধশতরান পেলেও, বিরাট কোহলির পারফর্ম্যান্স নিয়ে সমালোচনা হয়েছিল।
গত মরসুমের আইপিএলে ৩৪১ রান করেছিলেন বিরাট কোহলি
গতবারের মরসুমে মাত্র ৩৪১ রানই করেছিলেন বিরাট কোহলি। আইপিেলের মঞ্চে বিরাট কোহলির মতো ক্রিকেটারের থেকে এমন পারফরম্যান্স সকলকেই হতাশ করেছিল। সেইসঙ্গে বিরাট কোহলির গড় ছিল ২২.৭৩ এবং স্ট্রাইকরেট নেমেছিল ১১৫.৯৮-এ। যদিও এবার অবশ্য পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেখানেই বিরাট কোহলিও যে নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলিকে নিয়ে এবারের আইপিএলে আশাবাদী হয়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও।
তাঁর ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ রান কে করতে পারেন ? বিরাট কোহলি নাকি ফাফ ডুপ্লেসি? আমি অবশ্য এই ক্ষেত্রে বিরাট কোহলির সঙ্গেই যাব। যদিও গত মরসুমে বিরাট কোহলি খুব একটা ভাল পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি। যদিও সেটা প্রতি বছরই হবে এমনটা নয়। এই মরসুমে তিনি রান পাবেন এবং তাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরকেও আরও শক্তিশালী লাগবে”।
নতুন বছরে ব্যাট হাতে বেশ ভাল ছন্দেই রয়েছেন বিরাট কোহলি। গতবছর এশিয়া কাপের মঞ্চে টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। নতুন বছরের শুরু থেকেই নিজের পারফরম্যান্স ধারা অব্যহত রেখেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে বিরাট কোহলির ব্যা্টে এসেছিল সেঞ্চুরী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে যেমন সেঞ্চুরী পেয়েছেন, তেমনই একদিনেরপ সিরিজেও শেষ ম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবার আইপিএলেও বিরাট কোহলি বড় রন পান কিনা সেটাই শুধু দেখার।