বিরাট কোহলির শততম টেস্ট, সোশ্যাল সাইট জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

বিরাট কোহলির শততম টেস্ট। গোটা ভারত এইদিনটার জন্য অপেক্ষা করছিল। অবশেষে শুক্রবার সমস্ত অপেক্ষার অবসান। সচিন, সৌরভদের এলিট তালিকায় নাম উঠল বিরাট কোহলিরও। ভারতের দ্বাদশতম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথমএকাদশ ঘোষণার পর থেকেই বিরাট ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল দেখার মতো। বিরাটের শততম টেস্ট ঘিরে এদিন মোহালীতেও ছিল চাঁদের হাট।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেব হয়েছিল বিরাট কোহলির। লেই ম্যাচেপ দুই ইনিংসেই ভারতের হয়ে বড় রান করতে পারেননি তিনি। কিন্তু বিরাট কোহলির কিন্তু থেমে থাকেনি। এগিয়ে গিয়েছেন। আর এখন ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটারের তকমা রয়েছে বিরাটের গায়ে। ২০২২ সালে এসে সেই বৃত্তটাই এবার সম্পূর্ণ হল। শততম টেস্টের নজির গড়লেন বিরাট কোহলি।

বিরাট কোহলির শততম টেস্টে টুইটার জুড়ে শুভেচ্ছাবার্তার ঢল

আগে থেকেই আভাসটা ছিল। ম্যাচ শুরুর আগে আরেক কিংবদন্তী রাহুল দ্রাবিড়ের হাত থেকেই কেরিয়ারের শততম টেস্ট ক্যাপটা পেলেন বিরাট কোহলি। আর তাতেই আপ্লুত ভারতের প্রাক্তন অধিনায়ক। মাঠে দাঁড়িতেই বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। আপ্লুত বিরাটও। বিরাট কোহলির পাশেই দাঁড়িয়েছিলেন স্ত্রী অনুস্কা শর্মাও। এমন একটা মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন বিরাট কোহলি। তিনি যে এমন জায়গায় আসতে পারবেন কখনোই ভাবতে পারেনি। আজ তাঁর স্বপ্ন পূরণ। আর তা দেখে আপ্লুত অসংখ্য বিরাট ভক্তও।


https://twitter.com/sahilsangu/status/1499626916034203653


https://twitter.com/itz_devil18/status/1499628695685763075

দক্ষিণ আফ্রিকাতেই কেরিয়ারের শততম টেস্ট খেলার সুযোগটা পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগেই পিঠের চোটের জন্য দল থেকে চিটকে যান বিরাট কোহলি। আর সেইসঙ্গেই কেরিয়ারের ১০০ তম ম্যাচ খেলার অপেক্ষাটাও বেড়ে যায়। যদিও বিরাট ভক্তদের কাছে তা একরকম সুখবরও বলা চলে। হবে নাই বা কেন, ঘরের মাঠে বিরাট কোহলি যে নামবেন তাঁর শততম টেস্ট খেলতে।

সেই থেকেই ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ঘিরে চড়তে শুরু করেছিল উত্তেজনার পারদ। মোহালীতেই কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন বিরাট। কিন্তু ম্যাচ শুরুর কয়েকদিন আগেই পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল যে ম্যাচ হবে দর্শকশূন্য। এই সিদ্ধান্ত জানার পর থেকেই সোশ্যাল সাইটে শুরু হয়ে গিয়েছিল ক্ষোঊ প্রদর্শন। এরপরই অবশ্য সিদ্ধান্ত বদল। বিরাট কোহলির শততম টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয় বোর্ড।

বিরাটের শততম টেস্ট খেলতে নামার আগে থেকেই প্রাক্তন ক্রিকেটাররা শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছিলেন। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ সহ আরও অন্যান্য তারকারা বিরাটকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। শুক্রবারই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ম্যাচ খেলার রেকর্ড গড়লেন বিরাট কোহলি।

close whatsapp