কুম্বলের রেকর্ড ভাঙতে পারবেন রবিচন্দ্রন অশ্বিন, মনে করছেন সুনীল গাভাসকর

Ravi Ashwin
Ravi Ashwin. (Photo Source: Twitter)

অনিল কুম্বলের রেকর্ড ভাঙার ক্ষমতা রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। এমনটাই বিশ্বাস করেন প্রাক্তন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এবার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছেন অশ্বিন। আর তা দেখেই অশ্বিনকে  নিয়ে আশায় বুক বেঁধেছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে ৬১৯টি উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ উইকেটের মালিক অনিল কুম্বলে।

আর অশ্বিন যে গতিতে এগোচ্ছেন তা দেখে, কুম্বলের সেই রেকর্ড একমাত্র রবিচন্দ্রন অশ্বিনই ভাঙতে পারেন বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে প্রথম থেকেই দুরন্ত ছন্দে ছিলেন তিনি। প্রথম থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছেন অশ্বিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরুতেই রিচার্ড হেডলির রেকর্ড ভেঙেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর সেই ম্যাচেই বহু কাঙ্খিত কপিল দেবের ৪৩৪টি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙেছিলেন অশ্বিন।

যা দেখে আপ্লুত হয়েছিলেন খোদ কপিল দেব। দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অশ্বিন। তাঁর রেকর্ড খুব কম ম্যাচ কেলেই অশ্বিন ভেঙে দিয়েছিলেন। যা দেখার পর কপিল দেব বলেছ্লেন, যে অশ্বিন ঠিকঠাক সময় পেলে অনেক আগেই নাকি কপিল দেবের রেকর্ড ভেঙে ফেলতে পারতেন। শুদু তাই নয় অশ্বিনককে শুভেচ্ছা জানাতে নিজের হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন কপিল দেব।

ভারতীয় ক্রিকেটার হিসাবে কপিল দেবের ৪৩৪টি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙেছেন রবিচন্দ্রন অশ্বিন

এবার সেই অশ্বিনকে দেখে মুগ্ধ আরেক প্রাক্তন তারকা সুনীল গাভাসকর। শুধু একের পর এক তারকার রেকর্ড ভাঙা নয়, অশ্বিনই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে একশোটি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। আর এই সমস্ত কিছু দেখেই রবিচন্দ্রন অশ্বিনকে এমন ভবিষ্যদ্বানী সুনীল গাভাসকরের।

স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাতকারে গাভাসকর জানিয়েছেন, “এখনও অশ্বিনের অনেকটা পথ চলা বাকী রয়েছে। তাঁর সামনে রয়েছে ১৬০টি উইকেটের লক্ষ্য। তবে অশ্বিনের সেই রেকর্ড ভাঙার ক্ষমতা রয়েছে। অশ্বিন প্রতিদিন নিদজের দক্ষতাকে আরও বেশী ধারালো করে তুলছেন”।

এই মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে রয়েছে ৪৪২টি উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যা্ন্স প্রদর্শন করেছেন তিনি। দু ম্যাচেপ সিরিজে অশ্বিন পেয়েছেন ১২ টি উইকেট। গত সোমবারই ডেল স্টেনকেও টপকে গিয়েছেন অশ্বিন। এই মুহূর্তে বিশ্ব টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ পাওয়ার তালিকায় ৮ নম্বরে রয়েছেন অশ্বিন। আর সেই সমস্ত কিছু দেখেই অশ্বিনকে নিয়ে আশাটা সুনীল গাভাসকরের ক্রমশ বেড়েই চলেছে।

close whatsapp