ইশান কিষাণকে নিয়ে খুশি রোহিত, জাদেজাকে চার নম্বর পজিশনে খেলানোর ইঙ্গিত

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Twiter/BCCI)

ইশান কিষাণ ও রহীন্দ্র জাদেজার পারফরম্যান্সে মুগ্ধ ভারত অধিনায়ক রোহিত শর্মা। জাদেজাকে দলের প্রধান অল রাউন্ডার হিসাবে খেলানোর ভাবনাও শুরু হয়ে গিয়েছে অন্দরে। শ্রীলঙ্কাকে হারানোর পর তেমনই ইঙ্গিত রোহিত শর্মার মুখ থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন ইশান কিষাণ। সুরুটা খানিকটা ধীরে করলেও, তাঁর ব্যাট থেকেই দেখা গিয়েছে রানের ঝলক। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়ের ভিতটা প্রথম ম্যাচে তিনিই তৈরি করে দিয়েছিলেন। যদিও এখনও পরীক্ষা বাকি রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের ওপেনার হিসাবে রোহিত শর্মার সঙ্গে শুরু করেছিলেন তিনি। কিন্কু তিন ম্যাচের সিরিজে সেভাবে নিজেকে প্রমান করতে পারেননি। প্রথম ম্যাচে রান পেলেও, টি টোয়েন্টি অনুযায়ী তা অনেকটাই ধীরগতির পারফরম্যান্স ছিল। দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাত্র ২ রানে সাজঘরে ফিরেছিলেন। তৃতীয় ম্যাচেও ইশান কিষাণ সেই পারফরম্যান্স দেখাতে পারেননি। এরপর থেকেই কার্যত ইশান কিষাণতকে নিয়ে কথা বার্তা শুরু হয়েছিল।

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই দল প্রস্তুত করতে চাইছে বারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্য ইশান কিষাণ তাদের অন্যতম পছন্দ। তাই প্রথম থেকেই ইশান কিষাণকে সুযোগ দিয়েছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে ইসান রান না পাওয়ার পরই সকলে খানিকটা চিন্তায় পড়ে দিয়েছিলেন। কারণ এই পরীক্ষা নীরিক্ষায় ইশান আর কতগুলো সুযোগ পাবেন তা নিয়েই ছিল সঙ্কা। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ওপরই ভরসা রেখেছিল ভারতীয় দল। আর শেষপর্যন্ত ইশান কিষাণের ব্যাট থেকে দেখা গিয়েছে রানের ঝড়।

ইশান কিষাণের পারফরম্যান্স দেখে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা

আর লখনউয়ে এই চিত্র দেখেই আপ্লুত রোহিত শর্মা। ম্যাচ শেষে এই প্রসঙ্গে তিনি জানান, “আমি জানি এদিন কী মানসিকতা নিয়ে ইশান মাঠ নেমেছিল। আর সেটা দেখেই স্বস্তি পাচ্ছি। প্রথম ৬ ওভারের পর থেকেই এদিন ঠিকঠাক খেলাটা শুরু করেন তিনি। এটা কখনও এলাম আর বড় শট মারার চেষ্টা শুরু করলাম, তা নয়। ধৈর্য ধরে এবং গ্যাপ খুঁজে খেলাটাও একটা শিল্প”।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ পর্যন্ত থাকতে পারলে ভারতের জার্সিতে টি টোয়েন্টিতে প্রথম শতরানটা হয়ত এদিনই পেয়ে যেতেন ইশান কিষাণ। কিন্তু তা হয়নি। ৮৯ রানে ফিরতে হয় ইশান কিষাণকে। তাঁক ৬২ বলে ৮৯ রানের ইনিংসই কিন্তু এদিন ভারতের জয়ের অন্যতম কারিগড়। এছাড়া তাঁর গোটা ইনিংসে রয়েছে ১০টি চার ও ৩টি ছয়। তা দেখেই আপ্লুত ভারতীয় দলের কোচ থেকে অধিনায়ক।

রবীন্দ্র জাদেজাকে ওপরের দিকে ব্যাটিং করানোরই পরিকলল্পনা ভারতের, ইঙ্গিত রোহিত শর্মার

একইসঙ্গে রোহিত শর্মার মুখে রবীন্দ্র জাদেজারও প্রশংসা। শ্রীলঙ্কার বিরুদ্ধেই জাদেজার হঠাত্ ব্যাটিং পজিশনে বদল এসেছে। চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল জাড্ডুকে। তা দেকে সকলে হতবাক হলেও, এটাই যে ভবিষ্যতের পরিকল্পনা তা বলতে দ্বিদী করেননি রোহিত শর্মা।

জাদেজার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “তাঁকে আমরা সবসময়ই খুশি। তবে জাদেজার থেকে আরও বেশী চাই আমাদের, সেজন্যই ব্যাটিংয়ে খানিকটা ওপরের দিকে তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ম্যাচ গুলোতেও সেটা দেখা যাবে। টেস্টে তিনি খুব ভাল ছন্দে রয়েছেন। আর সব ফর্ম্যাটে তাঁর থেকেই ভাল পারফরম্যান্সটা চাই আমরা। আর সেজন্যই জাদেজাকে ব্যাটিংয়ের সময় ওপরের দিকে খেলানোর পরিকল্পনা”।

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে জাদেজাকে যে ভারতীয় দলের প্রধান অল রাউন্ডার হিসাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তৈরি করতে চাইছে তা বেশ স্পষ্ট এখন। প্রথম থেকেই চার নম্বর পজিশনে খেলার জন্য একজন অলরাউন্ডারের কথা শোনাযাচ্ছে রোহিত শর্মার মুখে। সেই লক্ষ্যে ভারত রবীন্দ্র জাদেজাকে তৈরি করতে চাইছে, সেই ইঙ্গিত এখন অনেকটাই স্পষ্ট।

close whatsapp