ব্যাটিংয়ে কয়েক ধাপ উন্নতি করেছেন জাডেজা, মত সতীর্থ অশ্বিনের
প্রথম টেস্টে অলরাউন্ড পারফর্ম্যান্স করে ম্যাচের সেরা হয়েছেন জাডেজা
আপডেট করা - Mar 6, 2022 7:46 pm

ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন যে সতীর্থ স্পিনার এবং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার ব্যাটিংয়ের মান বিগত কয়েক বছরে বেশ কয়েক ধাপ উপরে উঠেছে। আইএস বিন্দ্রা পিসিএ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টটির সমস্তটাই জুড়েছিলেন জাডেজা। ব্যাট হাতে কেরিয়ার-সেরা অপরাজিত ১৭৫ রান করার পর বল হাতে কেরিয়ারের দশম পাঁচ উইকেট শিকারসহ পুরো ম্যাচে ৯/৮৭ পরিসংখ্যান তাঁর নামের পাশে।
“আমি মনে করি গত চার-পাঁচ বছরে সে সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে। সে যে নম্বরে ব্যাট করছে তা আমার মতে একটু নীচের দিকে। তার ব্যাটিং কয়েক ধাপ উপরে উঠে গেছে। সে জানে সে কী করছে এবং এটি তার ব্যাটিং পদ্ধতিতে প্রতিফলিত হয়” সম্প্রচারকারী স্টার স্পোর্টসের সাথে ম্যাচের পরে আলোচনা চলাকালীন অশ্বিন বলেছেন।
অশ্বিন তারপর ম্যাচের তৃতীয় দিনে তৃতীয় স্পিনার, অফ স্পিনার জয়ন্ত যাদবকে কিছু ওভার দেওয়ার পিছনে যুক্তি ব্যাখ্যা করেছিলেন। “আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম যে জয়ন্ত খুব বেশি বোলিং করেনি এবং তৃতীয় স্পিনার হিসেবে রোহিতও তাকে কয়েক ওভার দিতে চেয়েছিল। কখনও কখনও দলের তৃতীয় স্পিনার হওয়া এত সহজ নয় এবং তার দেখভাল করা গুরুত্বপূর্ণ।”
নিজের ব্যাটিং পারফর্ম্যান্সে সন্তুষ্ট অশ্বিন
“জাড্ডু (জাডেজা) সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার ওভারগুলি ছেড়ে দেবে এবং যেখানে সহায়তা ছিল সেখান থেকে তাকে বোলিং করতে দেবে। এবং তারপর আমি তাকে আমার দিকটা ছেড়ে দিই। জাড্ডু যথেষ্ট উদারতার পরিচয় রেখেছে তার প্রান্তের দিকে জয়ন্তর জন্য ছেড়ে দিয়ে,” অশ্বিন এই প্রসঙ্গে আরও বলেছেন।
অশ্বিন, উভয় ইনিংসে বল হাতে যথেষ্ট সফল ছিলেন। দুই ইনিংসে তাঁর বোলিং পরিসংখ্যান ২/৪৯ এবং ৪/৪৭। এ ছাড়া ব্যাট হাতে একটি চমৎকার ৬১ করেছেন। তাঁর উন্নত ব্যাটিং প্রদর্শন সম্পর্কে কথা বলতে গিয়ে, অশ্বিন মন্তব্য বলেছেন, “আমার চার সপ্তাহ ছুটি ছিল। আমি ব্যাট হাতে অবদান রাখতে চেয়েছিলাম, ইতিবাচক থাকতে চেয়েছিলাম, একবারে একটি বল নিয়ে ভাবছিলাম। মাঝে মাঝে আমি ব্যাট হাতে দরকারের চেয়ে বেশী করার চেষ্টা করে ফেলি, তবে এখানে একবারে একটি বল খেলছিলাম।”
অশ্বিন ম্যাচ চলাকালীন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। কপিল দেবের ৪৩৪ উইকেটকে ছাড়িয়ে তাঁর দখলে এখন ৪৩৬।