শ্রীলঙ্কার বিরুদ্ধেও প্রথম ম্যাচে উইকেট কিপার হিসাবে সঞ্জুর থেকে এগিয়ে ইশান কিষাণ

Ishan Kishan
Ishan Kishan. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের পর ভারতের সামনে এবার শ্রীলঙ্কার চ্যালেঞ্জ। বিশ্বকাপের দল প্রস্তুতিতে এখানেও চলবে পরীক্ষা নীরিক্ষা। সেই মঞ্চেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ইশান কিষাণোর ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় দল। তবে বদলাতে পারে তাঁর পজিশন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট কিপার হিসাবে ঈশান কিষাণই যে নামবে, তা কার্যত স্পষ্ট। অর্থাত্ সঢ্জু স্যামসন ভারতীয় দলে সুযোগ পেলেও, প্রথম ম্যাচে তিনি নামতে পারবেন কিনা, তা নিয়ে কিন্তু সংশয় রয়েই যাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে দলে চারটি পরিবর্তন এনেছিল ভারত। সেখানেই সুযোগ মিলেছিল রুতুরাজ গায়কোয়াড়ের মতো করুণ তারকার। যদিও ওপেনিংয়ে তেমনভাবে নজর কাড়তে পারেননি। তবে একচি ম্যাচ দেখেই তাঁকে নিয়ে কোনওরকম সিদ্ধান্তের পথে হাঁটতে চায়না ভারতীয় দল। অর্থাত্ সবকিছু ঠিকঠাক চললে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে তিনি যদি ওপেনিংয়ে নামেন তবে হয়ত খুব একটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর তো তেমনই ইঙ্গিত ছিল রাহুল দ্রাবিড়ের মুখেও। প্রত্যেককেই সুযোগ দিতে চাইছে ভারতীয় দল। আর সেখানে, রুতুরাজ, আভেশ খানদের কথাও শোনা গিয়েছিল তাঁকে। আর দ্রাবিড়ের সেই বক্তব্য অনুযায়ী যদি সবকিছু হয়, তবে  রুতুরাজ প্রথম ম্যাচেই নামতে চলেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেভাবে পারফরম্যান্স না করলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে সঞ্জুর থেকে এগিয়ে ইশান কিষাণই

সিরিজ জয়ের পর দ্রাবিড় জানিয়েছিলেন, “টি টোয়েন্টি ক্রিকেট সবসময়ই ঝুঁকিপূর্ণ একটা ফর্ম্যাট। আর আমরা সেখানে সবসময়ই ক্রিকেটারদের ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলার পাশাপাশি তেমন শট খেলতেও দেখি। তাই আমরা তাদেরকে আরও সময় দিতে চাই। একইসঙ্গে কোনও একটি খেলা দিয়ে কাওকে বিচার করতে চাই না”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে প্রথম দুটে ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও, শেষ টি টোয়েন্টিতে কিন্তু বেশ আক্রমণাত্মক ক্রিকেটই খেলেছিলেন  ইশান কিষাণ। যদিও বড় রান পেতে পারেননি। এই সিরিজে একটিও অর্ধশতরান নেই তাঁর। প্রথম ম্যাচে ইশান করেন ৩৫ রান। দ্বিতীয় ম্যাতে মাত্র ২ রান এবং তৃতীয় ম্যাচে ইশান কিষাণ ফেরেন ৩৪ রানে।

কথাবার্তা শুরু হলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাঁকে নিয়েই হয়ত প্রথম একাদশ গড়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। অই সিরিজে সঞ্জু স্যামসনকে নেওয়া হলেও প্রথম ম্যাচে ইশান কিষাণকেই ভারতীয় দলের উইকেট কিপার হিসাবে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। একইসঙ্গে রুতুরাজ গায়কোয়াড়ের ওপরও ভরসা রাখতে চলেছে ভারতীয় দল।

close whatsapp