প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পরই নেটে বিরাট কোহলি, চা বিরতির সময় চলল বিশেষ প্রস্তুতি

Virat Kohli
Virat Kohli. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

চলতি মরসুমেই এশিয়া কাপের মঞ্চে টি টোয়েন্টি ফর্ম্যাটে দেশের জার্সিতে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। তাতেই  প্রায় ১০২০ দিনের সেঞ্চুরী খরা কেটেছিল প্রাক্তন ভারত অধিনায়কের। এরপরই ফের সাফল্যের রাস্তায় হাঁটা শুরু করেন বিরাট। ক্রিকেটের বাইশগজে আবারও দেখা যায় সেই চেনা কিং কোহলিকে। টি টোেয়েন্টির পর একদিনের ক্রিকেটেও বিরাট কোহলির ব্যাটে দেখা গিয়েছিল বড় রানের ঝলক।  বাংলাদেশের বিরুদ্ধেই কেরিয়ারের ৭২তম সেঞ্চুরীটা এই একদিনের সিরিজে পেয়েছিলেন তিনি।

সেই থেকেই বিরাট কোহলিকে নিয়ে আরম্ভ েহয়েছিল আরেকটা জল্পনা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে টিম ইন্ডিয়া। সেই মঞ্চেও বিরাট কোহলি সেঞ্চুরী পান কিনা সেদিকেই তখন নজর ছিল সকলের।  যদিও সেই প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের বিরুদ্ধোে প্রথম টেস্টের প্রথম িনিংসে সকলকে হতাশই করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাইজুল ইসলামের বলেই আউট হয়ে ১ রানে সাজঘরে ফিরেছিলেন তিনি। কিন্তু বিরাট কোহলরি যে এত সহেজেই হাল ছেড়ে দেওয়ার লোক নন, তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন।

প্রথম ইনিংসে মাত্র ১ রানের সাজঘরে ফিরে গিয়েছেন বিরাট কোহলি

প্রথম ইনিংসে রান করতে পারেননি বিরাট কোহলি। কিন্তু এখনও সুযোগ একেবারে হাতছাড়া হয়বনি তাঁরক। দ্বিতীয় ইনিংস রয়েছে। আর সেজন্যই নিজেকে আরও শক্তিশালী করে প্রস্তুত করতে চাইছেন বিরাট কোহলি। এদিন বাংলাদেশের স্পিনার তাইজুবন ইসলামের কাছে আউট হয়েছিলেন বিরাট কোহলি। সাজঘরে ফেরার পরই আরপ সময় নষ্ট করতে চাননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। চা বিরতির সময়ই ফের একার নেট প্রস্তুতিতে নেমে পড়েছিলেন তিনি।

বিরাট কোহলির সেই প্রস্তুতির ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যাট হাতে টেস্ট ফর্ম্যাটে সেঞ্চুরী পেতে্ এখন যেন বিরাট কোহলিএও মরিয়া হয়ে রয়েছেন। সেজন্যই ম্যাচে চা বিরতি চলাকালীন নেট সেশনে ব্যস্ত ছিলেন বিরাট কোহলি। এবারই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার সৌরভ কুমার। তাঁকে নিয়েই এদিন চা বিরতির সময় প্রস্তুতিতে নেমে পড়েছিলেন বিরাট কোহলি। স্পিনের বিরুদ্ধেই নিজেকে ফেল একবার ভালভাবে দেখে নিতে চাইছেন প্রাক্তন ভঊারত অধিনায়ক।

এদিন ম্যাচের ২০ তম ওভারে তাইজুলের বোলিংয়ের সামনে ব্যর্থ েহয়ে সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। সম্প্রতি স্পিনারদের বিরুদ্ধে খানিকটা অসুবিধাই হচ্ছে বিরাট কোেহলির। একদিনের সিরিজেও সাকিব আল হাসানের বোলিংয়েই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছিলেন তিনি। সেই বিরাট কোহলিই এখন স্পিনের বিরুদ্ধে নিজের সেরা পারফরম্যান্স দেখানোর জন্য মরিয়া হয়ে রয়েছেন।

close whatsapp