আসন্ন আইপিএলে খেলার ব্যপারে আশাবাদী অমিত মিশ্র
আপডেট করা - Dec 19, 2022 9:10 pm

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এরপরই কোচিতে হতে চলেছে আসন্ন আইপিএলের মিনি নিলাম। ইতিমধ্যেই আসন্ন নিলাম নিয়ে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। সেখানেই সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসাবে নাম রয়েছে অমিত মিশ্রর। আসন্ন আইপিএলের জন্য ৪০ বছর বয়সে নিলামে নাম অন্তর্ভুক্ত করেছেন অমিস মিশ্র। ভারতীয় এই ক্রিকেটারের কাছে বয়সটা শুধু মাত্রই একটা সংখ্যা মাত্র। আসন্ন আইপিএলে য্কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে নামার ব্যপারে আশাবাদী অমিত মিশ্র। আগামী ২৩ ডিসেম্বর েহতে চলেছে আইপিএলের মিনি নিলাম।
২০২১ সালে শেষবার আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল অমিত মিশ্রকে। শেষবারের মেগা নিলামে অবশ্য কোনও ফ্র্যাঞ্চাইজিই অমিস মিশ্রকে তলে নেওয়ার ব্যপারে খুব একটা আগ্রহ দেখায়নি। যদিও অমিত মিশ্র অবশ্য এতটুকুতেই থেমে যেতে রাজি নন। এবারের াইপিএলেও নিজের নাম নথিভুক্ত করেছেন তিনি। বয়স ৪০-এর গন্ডী পারক করসেও তাঁর মধ্যে এখনও ২-৩ বছরের খেলা মজুত রয়েছে বলেই মনে করেন েই ভারতীয় ক্রিকেটার।
২০২১ সালের আইপিএলে শেষবার খেলতে নেমেছিলেন অমিত মিশ্র
২০২১ সালের আইপিএলের মঞ্চে অবশ্য সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছেন অমিত মিশ্র। আসন্ন আইপিএলে সুযোগ পেলে নিজেকে নতুন করে প্রমাণ করতে প্রস্তুত রয়েছেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্তে তাঁর সাফল্য যে খুব একটা কম নয়, তা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। শুধু তাই নয় তাঁর তিনিি আইপিএলের মঞ্চে প্রথম ক্রিকেটার যাঁর ঝুলিতে েরয়েছে তিনটি হ্যাটট্রিক।
আসন্ন আইপিএলের নিলাম শরু হওয়ার আগে অমিত মিশ্র জানিয়েছেন, “আমার মধ্যে এখনও পর্যন্ত ২ থেকে ৩ বছরের খেলা বাকি রয়েছে। আমি নিজেকে সবসময়ই প্রস্তুত রাখছি এবং গতবারের ঘরোয়া ক্রিকেটের মরসুম ও এবারের মরসুমেও খুব একটা খারাপ পারফরম্যান্স দেখাইনি। যেকোনও ফ্র্যাঞ্চাইজি আমায় নেওয়ার ব্যপারে যথেষ্ট আশাবাদী আমি”।
আইপিএলের মঞ্চে অবশ্য ভাল পারফর্মযান্সই প্রদর্শন করেছেন অমিত মিশ্র। আইপিএলে ২৪৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তাঁর ঝুলিতে রয়েছে ২৭২টি উইকেট। সেইসঙ্গে তাঁর ইকনমি রয়েছে ৭.১৪। ভারতের মাটিতে সবসময়ই স্পিন সহযোগী উইকেট হয়। সেখানে অমিত মিশ্র সুবিধা করতে পারবেন বলেই মনে করছেন অনেকে। যদিও ২০২১ সালের আইপিএলে মাত্র ৬টি উইকেটই পেয়েছিলেন অমিত মিশ্র।
আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন অমিত মিশ্র। শেষপর্যন্ত তাঁর ভাগ্যের শিঁকে আসন্ন আইপিএলের মঞ্চে ছেড়ে কিনা সেটাই এখন দেখার।