ভিসা সমস্যায় এখনও ভারতেই জয়দেব উনাদকাট, প্রথম টেস্টে কার্যত নেই তিনি
আপডেট করা - Dec 13, 2022 9:26 pm

দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছিলেন জয়দেব উনাদকাট। সবকিছু ঠিকঠাক চললে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়ত ভারতীয় দলেও থাকতেন তিনি। কিন্তু ভিসা সমস্যায় সেই আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। ভিসা সমস্যার জেরে এখনও পর্যন্ত দেশেই আটকে রয়েছেন জয়গেবূ উনাদকাট। আর তাতেই প্রথম টেস্টে নামার সম্ভাবনা তঁর কার্যত শেষ হয়ে গিয়েছে। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। কিন্তু এখনওবপর্যন্ত বাংলাদেশে পৌঁছতে পারেননি জয়দেব উনাদকাট।
ক্রিসবাজের একটি রিপোর্ট অনুয়ায়ী এখনও নাকি দেশেই রয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার জন্য ভিনা এখনও পর্যন্ত পাননিী জয়দেব উনাদকাট। আর এতেই যে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না তা বেশ স্পষ্ট। ২০১০ সালে প্রথমবার ভারতীয় দলের হয়ে টেস্টের মঞ্চে নেমেছিলেন তিনি। এরপর আর দেশের জার্সিতে জয়েদেব উনাদরাটকে টেস্ট খেলতে দেখা যায়নি।
২০১০ সালে ভারতের হয়ে প্রথম টেস্ট খেলেছিলেন জয়দেব উনাদকাট
বাংলাদেশের বিরুদ্ধেই ফের একবার দেশের হয়ে টেস্টের মঞ্চে ডাক পেয়েছেন জয়দেব উনাদকাট। গত মরসুম থেকে এই মরসুমে ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্মযান্স দেখিয়েছেন জয়দেব উনাদকাট। অন্যদিকে বাংলাদশের বিরুদ্ধে নামার আগে দলের বোিং লাইনআপই চিন্তায় রেখেছে রাহুল দ্রাবিড়কে। ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার বাংলাদেশের বিরিদ্ধে টেস্ট সিরিজে নেই। জসপ্রীত বুমরাহ বিশ্বকাপের আগেই ছিটকে গিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ সুরু হওয়ার আগেই কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছেন মহম্মদ সামিও।
এরপরই ভারতের টেস্ট দলে ডাক পান জয়দেব উনাদকাট। শোনাযাচ্ছে উমেশ যাদব, মহম্মদ সিরাজদের সঙ্গে তাঁকেও খেলানো হতে পারে প্রথম টেস্টে। কিন্তু ভিসা সমস্যা যেন সমস্ত হিসাবটাই বদলে দিয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ জয়দেব উনাদকাটের ভিসা সমস্যা যতটা সম্ভব তাড়াতাড়ি মেটাতে পারে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত ভিসা পাননি জয়দেব উনাদকাট। তবে দ্বিতীয় টেস্টে তিনি নামতে পারবেন বলেই আশাবাদী বোর্ড কর্তারা।
জয়দেব উনাদকাটের জায়গায় কোন ক্রিকেটার খেলবেন তা নিয়েই এখন শুরু হয়েছে নয়া জল্পনা। যদিও ভারতীয় স্কোয়াডে নভদীপ সাইনিকে রাখা হয়েছে। শোনাযাচ্ছে তাঁকে জয়দেব উনাদকাট পৌঁছতে না পারলে সেই জায়গায় নভদীপ সাইনিকেই প্রস্তুত রাখছে ভারতীয় দল। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই তারা জয় দিয়ে যাত্রা শুরু করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।