ভারতীয় দলের পারফরম্যান্স দেখে অসন্তুষ্ট প্রাক্তন ক্রিকেটার মদন লাল
আপডেট করা - Dec 8, 2022 10:16 pm

নিউ জিল্যান্ডের পর বাংলাদেশের কাছেও হার ভারতের। তিন ম্যাচের একদিনের সিরিজে বাংলাদেশের কাছে দ্বিতীয় ম্যাচে হারের পরই সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। সাত বছর পর রোহিত শর্মার সামনে বাংলাদেশের মাটিতে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু পারেননি রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা চেষ্টা চালালেও বাংলাদেশের কাছে হারতেই হয়েছে তাদের। আর সিরিজ হারের পরই ভারতীয় দলের নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার মদন লাল।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা বেশ ভালভাবেই করেছিল ভারতীয় দল। কিন্তু শেষরক্ষা হয়নি। দ্বিতীয় ম্যাচে একসময় ম্যাচের হাল ভারতীয় দলের পক্ষেই ছিল। কিন্তু সেখান থেকেই বাংলাদেশের হয়ে হাল ধরেছিলেন মেহিদী হাসান ও মাহমুদুল্লাহ। এই পার্টনারশিপটাই আর বাঙতে পারেনি ভারতীয় বোলাররা। আর সেই পার্টনারশিপের খেসারতটাই হার দিতে দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বোলারদের ব্যর্থতাতে ২৭১ রানে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। পরে ব্যাটিং করে সেই রানই আর টপকাতে পারেনি টিম ইন্ডিয়া।
বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হেরেছে ভারতীয় দল
বাংলীাদেশের বিরুদ্ধে ভারতীয় দের েমন পারফরম্যান্স দেখার পরই সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন বারতীয় দলের তারকা মদন লাল। তাঁর মতে বারতীয় দলের ক্রিকেটারদের দেশের হয়ে খেলার তাগিদটাই নাকি শেষ হয়ে গিয়েছে। একইসঙ্গে এই ভারতীয় দল সঠির পথে এগোচ্ছে না বলেও মনে করছেন তিনি। শেষ কয়েকবছরে ভারতীয় দলের জয়ের জন্য তাগিদের অভাবটাই নাকি বেশী চোখে পড়ছে তাঁর।
এই প্রসঙ্গে মদন লাল জানিয়েছেন, এই ভারতীয় দল একেবারেই সঠিক পথে এগোতে পারছে না। আমি অন্তত এই দলের মধ্যে কোনওরকম বা়তি তাগিদ লক্ষ্য করছি না। শেষ কয়েক বছরেই ভারতীয়দলের ক্রিকেটারদের মধ্যে সেই জোশটা দেখতে পাচ্ছি না। একটা যথার্থ ভারতী দল হিসাবে এই দলটাকে দেখতে পাচ্ছি না। দেশের জন্য খেলার প্যাশনটাই যেন দেখতে পাচ্ছি না ভারতীয় দলের মধ্যে। হত তাদের শরীর খুব ক্লান্ত নয়ত তারা একটা গতির মধ্যে দিয়ে যাচ্ছে।
শনিবার সিরিজের শেষ একদিনের ম্যাচে নামছে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে এখন সম্মান বাঁচানোটাই এখন অন্যতম প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার সামনে। সামনেই রয়েছে টেস্ট সিরিজ। সেই সিরিজে নামার আগে ২-১ করাই এখন অন্যতম লক্ষ্য টিম ইন্ডিয়ার। যদিও এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন খোদ অধিনায়ক রোহিত শর্মা। দলে নেই দীপক চাহারও।