প্রথম টেস্টে নেই রোহিত শর্মা, ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Twitter )

আশঙ্কাটা আগে থেকেই ছিল, অবশেষে রবিবারই সেই কথা ঘোষণা করে দিল বিসিসিআই। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামতে পারবেন না রোহিত শর্মা। তাঁর জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন  লোকেশ রাহুল। একইসঙ্গে  ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় শিবিরে এলেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেই চোট পেয়েছিলেন রোহিত শর্মা। খেতে পারেননি তৃতীয়  ম্যাচ। এবার টেস্ট সিরিজেও প্রথম ম্যাচে নেই রোহিত।

বাংলাদেশের বিরুদ্ধে সদ্য শেষ হয়েছে একদিনের সিরিজ। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। যদিও সেই ্মযাচে নামার আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন না রোহিত শর্মা। আঙুলে চোট সারিয়ে সুস্থ হয়ে উঠতে এখনও কয়েকটা দিন সময় লাগবে তাঁর। সেইসঙ্গে রোহিত শর্মাকে নিয়ে এই মুহূর্তে বিশেষ ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজেই চোট পেয়েছিলেন রোহিত শর্মা

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীনই হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্ম। এরপরই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ভারত অধিনায়ক। সেই থেকেই তাঁরক খেলা নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। যদিও শেষপর্ষন্ত চোট নিয়েই মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। একেবারে শেষের দিকে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি। চোট নিয়ে অর্ধশতকরান করলেও, শেষপর্যন্ত ভারতীয় দলকে জেতাতে ব্যর্থই হয়েছিলেন রোহিত শর্মা। যদিও এরপরই তৃতীয় একদিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা।

আঙুলে কোনওধরণের চিড় না হলেও  গুরুতর চোট পেয়েই ছিটকে গিয়েছিলেন তিনি।  এরপর থেকেই আরম্ভ হয়েছিল রোহিত শর্মার টেস্ট সিরিজ খেলতে নামা নিয়ে জল্পনা। তৃতীয় একদিনের ্মযাচে নামতে পারেননি রোহিত শর্মা। এরপরই দেশে ফিরে এসেছেন তিনি। এখানে বিশেষজ্ঞের পরামর্শ মতোই চসবে এবার তাঁর চিকিত্সা। রবিবারই তাঁর টেস্টেও না নামার কথা জানিিয়ে দেওয়া হেয়েছে  ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। প্রথম ম্যাচ খেলতে পারবেন না রোহিত শর্মা।

তাঁর জায়গায় ভারতীয় েদলকে নেতৃত্বে দেবহেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মার পরিবর্তে দলে এলেন অভিমন্যু ঈশ্বরণ। অন্যদিকে মহম্মদ সামি এবং রবীন্দ্র জাদেজা আগেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন। এদিন তাদেরও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। নভদীপ সাইনি এবং সৌরভ কুমার ডাক পেয়েছেন এই টেস্ট সিরিজে।

close whatsapp