বিরাট-ঈশানের ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছিল, ম্যাচ শেষে মেনে নিচ্ছেন লিটন দাস
আপডেট করা - Dec 10, 2022 10:12 pm

সিরিজ জিতলেও শেষম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। ভারতীয় দলের কাছে সিরিজের শেষম্যাচে বিশ্রী হার দেখতে হয়েছে লিটন দাসদের। এদিন বাংলাদেশের বোলিংয়ে ছিলেন তাসকিন আহমেদ। তবুও ভারতীয় দলের ব্যাটারদের আটকাতে পারেনি তারা। ঈশান কিষাণ ও বিরাট কোহলির দুর্ধর্ষ পারফরম্যান্সেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ শিবির। একাই কার্যত বাংলাদেশকে এদিন শেষ করে দিয়েছিলেন ঈশান কিষাণ। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন বিরাট কোহলিও। তাদের পার্টনারশিপের কাছেই হার মানতে হয়েছিল বাংলাদেশকে।
ম্যাচ শেষে এই দুই তারকার কথাই শোনা গেল বাংলাদেশ অধিনায়কের মুখে। বিরাট কোহলি ও ঈশান কিষাণের পার্টনারশিপটাই য়ে এদিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল সেই কথা বলতে কোনওরককম দ্বিধা করলেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এদিন বাংলাদেশের বিরুদ্ধে ২৯০ রানের পার্টনারশিপ গড়েছিল বিরাট কোহলি ও ঈশান কিষাণ। সেইসঙ্দে দ্বিশতরান করেছেন খোদ ঈশান কিষাণ। এতইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধেই কেরিয়ারের ৭২ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি।
বিরাট-ঈশান এদিন বাংলাদেশের বিরুদ্ধে ২৯০ রানের পার্টনারশিপ গড়েছেন
এদিন ব্যাট হাতে প্রথম তেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ঈশান কিষাণ। তাঁর হাত রেই এগোতে থাকে ভারকতীয় দলের রানের গতি। বারতের হয়ে এদিন তৃতীয় ব্যাটার হিসাবে দ্বিশতরান করেছেন ঈশান কিষাণ। একইসঙ্গে দ্রুততম ক্রিকেটার হিসাবেও এদিন দ্বিশতরানের ইনিংস খেলেছেন ঈশান কিষাণ। তাঁর সঙ্গেই এদিন কেরিয়ারের অন্যতম সেরা নতক খেলেছেন বিরাট কোহলি। প্রায় তিন বছর পর দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি।
ম্যাচ শেষে এদিন লিটন দাসের মুখে শুধুই চিল হতাশার সুর। সেইসঙ্গে অবশ্য ঈশান কিষাণের প্রসংসা করতেও পিছপা হননি তিনি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যেভাবে ঈশান কিষাণ ও বিরাট কোহলি ব্যাটিং করেছেন তারই খেসারত দিতে হয়েছে আমাদের। যেভাবে ঈশান কিষাণ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন সত্যিই অসাধারণ খেলেছেন তিনি। আমাদের বোলাররা তাদের সেরা পারফরম্যান্সটা দেখিয়েছেন, কিন্তু এই উইকেট তাদেরও কিছু করার ছিল না”।
এবারের এশিা কাপেই কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। যদিও একদিনের বিশ্বকাপে তাঁর রানের খরা চলছিল। শেষপর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধেই খরা কাটালেন তিনি। ৯১ বলে ১১৩ রানের সেঞ্চুরী ইনিংস খেলার সঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন তিনি। এদিন বাংলাদেশের বিরুদ্ধেই রিকি পন্টিংয়ের রেকর্ডও ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। সামনেই রয়েছে এবার টেস্ট সিরিজ। সেখানেও বিরাট কোহলির নিজের ধারা অব্যহত রাখতে পারে কিনা সেটাই দেখার।