ব্যাটিং কোচ হিসেবে ফের আবেদন বিক্রম রাঠোরের

Vikram Rathour
Vikram Rathour. (Photo by Kai Schwoerer/Getty Images)

টি ২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ পুরোপুরি বদলে যেতে চলেছে। আগামিকাল অর্থাৎ ৩রা নভেম্বর পর্যন্ত ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ সহ নানান পদে আবেদনের সময়সীমা। আর তার আগেই পুনরায় ভারতের ব্যাটিং কোচের পদে আবেদন করলেন বর্তমান ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। ইতমধ্যেই টিম ইন্ডিয়ার হেড কোচ পদে আবেদন জানিয়েছেন রাহুল দ্রাবিড়। বোলিং কোচ হিসেবে আবেদন করেছেন পরশ মামরে।

প্রেস কনফারেন্সে ভারতের বর্তমান ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, ‘ভারতের ব্যাটিং কোচ হিসেবে দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং অনেক কিছু শিখেওছি। এমন দারুণ প্রতিভাবান দলের সঙ্গে কাজ করতে পারাটা খুবই সৌভাগ্যের। এই অভিজ্ঞতা থেকেই আমি পুনরায় ব্যাটিং কোচের পদে আবেদেন জমা দিয়েছি। যদি ফের কোচ হওয়ার সুযোগ পাই, তাহলে আরও অনেক কাজ করতে হবে আমাদের। পরিস্থিতি অনুযায়ীই সব সিদ্ধান্ত নেব।’

অন্যদিকে, টি ২০ বিশ্বকাপে এবারের মতো সেমিফািনালের দৌড় শেষ টিম ইন্ডিয়ার। বড় কোনও অঘটন না ঘটলে বাকি তিন ম্যাচ নিয় রক্ষার। তবে যদি অঘটন ঘটে, তাই ভারতকে তিনটে ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে রান রেটও বাড়িয়ে রাখতে হবে। আর পাকিস্তান, নিউজিল্যান্ড ম্যাচের ভুল শুধরে মাঠে নামতে হবে বিরাট কোহলিদের। তিন তারিখ মানে আগামিকাল ভারতের ম্যাচ রয়েছে আফাগানিস্তানের সঙ্গে।

রশিদ খানদের বিরুদ্ধে ভারতের হয়ে লোকেশ রাহুল এবং রোহিত শর্মাকেই ওপেন করতে দেখা যাবে। কারণ, নিউজিল্যান্ড ম্যাচে ইসান কিসানকে ওপেন করিয়ে কোনও ফল পাওয়া যানি। তাই রোহিত শর্মাই ওপেন করবে ধরে নেওয়া যাচ্ছে। তিনে অধিনায়ক বিরাট কোহলি মাঠে নামবে বলে ধরে নেওয়া যায়। চারে নামতে পারে ইসান কিসান।

close whatsapp