আশা শেষ ভারতের, আফগানিস্তানকে হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড

Afghanistan’s captain Mohammad Nabi (R) greets his New Zealand’s counterpart Kane Williamson at the end of the ICC mens Twenty20 World Cup cricket match between New Zealand and Afghanistan at the Sheikh Zayed Cricket Stadium in Abu Dhabi on November 7, 2021. (Photo by INDRANIL MUKHERJEE / AFP) (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

একমাত্র আশা ছিলো যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারে, তাহলেই ভারত সেমিফাইনালে যেতে পারবে। কিন্তু সেই আশা শেষ। আফগানিস্তানকে হাসতে হাসতে ৮ উইকেটে হারিয়ে দিয়ে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল কেন উইলিয়ামসনের দল। এই গ্রুপ থেকে আগেই পাকিস্তান কোয়ালিফাই করে গিয়েছে। দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করল নিউজিল্যান্ড। আর এই নিয়ে তিন বার সেমিফাইনালে উঠল নিউডিল্যান্ড। আর এই ম্যাচের পর ভারত-নামিবিয়া ম্যাচ শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল।

আবু ধাবিতে দুপুরের খেলায় টসে জিতে ব্যাট নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। কিন্তু যে পরিকল্পনা নিয়ে তিনি ব্যাট নিয়েছিলেন তা কাজে এল না। শুরু থেকেই নিয়ন্ত্রিত বল করলেন টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা। এক মাত্র নাজিবুল্লাহ জাদরান ছাড়া কেউ রান পেলেন না। ৪৮ বলে ৭৩ করেন জাদরান। ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে শেষ হয় আফগানদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ৩টি ও সাউদি ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৫ রান তুলে নেয়। ১১ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।

মুজিব উর রহমান ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন। জয়ের জন্য ৩ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৭ রান। ১৭ ওভারে তাদের স্কোর ১১৮/২। উইলিয়ামসন ৩৬ ও কনওয়ে ৩৪ রান করেছেন। বল করতে এসে অবশ্য সেই জুটি ভাঙেন রশিদ। ২৮ রানের মাথায় গাপটিলকে বোল্ড করেন তিনি। এর সঙ্গেই টি২০-তে ৪০০ উইকেটের মালিক হলেন এই লেগ স্পিনার। গাপটিল আউট হওয়ার পরে রানের গতি কিছুটা কমে নিউজিল্যান্ডের। কিন্তু লক্ষ্য কম থাকায় খুব বেশি সমস্যা হয়নি। স্বভাবসিদ্ধ ঠান্ডা মাথায় খেললেন অধিনায়ক উইলিয়ামসন।

 

 

close whatsapp