চোটের কারণে ভারত ম্যাচে অনিশ্চিত গাপটিল

Martin Guptill
Martin Guptill. (Photo by Fiona Goodall/Getty Images)

সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড। এবার রবিবার ভারতের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ। আর সেই ম্যাচেই সম্ভবত পাওয়া যাবে না দলের নির্ভরযোগ্য ব্যাটার মার্টিন গাপটিলকে। চোটের কারণেই ভারতের বিরুদ্ধে নামা অনিশ্চিত হয়ে গিয়েছে গাপটিলের। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এর আগে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা অলরাউন্ডার লকি ফার্গুসেন।

নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ শর্ট ফরম্যাটের আন্তর্জাতিক ওপেনার গাপ্তিল মঙ্গলবার শারজাতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পান। হ্যারিস রউফের বলে ১৭ রানে আউট হওয়ার ঠিক আগে পায়ের বুড়ো আঙুলে চোট পান গাপ্তিল। যে কারণে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। নিউজিল্যান্ডের কোচ ম্যাচ শেষে গাপ্তিলের চোট প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখব, গোটা রাতে বিষয়টি কী দাঁড়ায়। ম্যাচের শেষে ওর একটু সমস্যা হচ্ছিল। ২৪-৪৮ ঘণ্টা দেখতে হবে, কী রকম ও থাকে।’

প্রসঙ্গত, আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ড। ভারতীয় সমর্থকরা ধরেই নিয়েছেন, এই তিন দলের বিরুদ্ধে অনায়াসে জিতবে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তাই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে এই গ্রুপ থেকে রয়েছে এই তিনটে দলই ৷ যদিও ভুলে গেলে চলবে না ৷ আফগানিস্তানও দারুণ ছন্দে রয়েছে ৷ যে কোনও দিন অঘটন ঘটানোর ক্ষমতা রাখেন রশিদ খানরাও ৷ কিন্তু সে সবে এখন মন নেই ভারতীয় সমর্থকদের ৷ সবার নজর এখন ৩১ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকেই ৷ কারণ টুর্নামেন্টে টিকে থাকতে ওই ম্যাচে জেতা ছাড়া আর কোনও উপায় নেই বিরাট কোহলিদের সামনে৷

হিসেব অনুযায়ী, নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ বি-তে শীর্ষ স্থান ধরে রাখল পাকিস্তান। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করেই ফেললেন বাবররা। বাবর আজমরা এই ম্যাচ জেতায় কিছুটা সুবিধা হল ভারতেরও ৷ কারণ নিউজিল্যান্ড জিতলে এই গ্রুপের অঙ্কটা আরও কঠিন হওয়ার সম্ভাবনা ছিল ৷ আপাতত যা অবস্থা, তাতে রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচই গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ৷ কারণ ওই ম্যাচে যে দল হারবে, তাদের গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ হয়ে যাবে ৷

close whatsapp