টুইটার রিঅ্যাকশনঃ দুর্দান্ত ডেভিড উইসার ব্যাটিংয়ে সুপার ১২-র আশা বাঁচিয়ে রাখল নামিবিয়া
পাঁচটি ছয় ও চারটি চার মেরে ৪০ বলে ৬৬* করেন উইসা
আপডেট করা - Oct 20, 2021 8:36 pm

সারা বিশ্বের টি-২০ লিগ চষে বেড়ানো ডেভিড উইসার মারকাটারি ৪০ বলে ৬৬ রানের সৌজন্যে নামিবিয়া ৬ উইকেট ও এক ওভার বাকি থাকতেই নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২-এ পৌঁছনোর আশা জিইয়ে রাখল। তিনি যখন নামেন তখন নামিবিয়া ৮.২ ওভারে ৫২/৩ হয়ে গিয়েছিল। কিন্তু তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে কার্যত উড়ে গেল ডাচ বোলাররা। উইসার ইনিংস সাজানো পাঁচটি ছয় ও চারটি বাউন্ডারি দিয়ে।
স্কোরবোর্ড দেখে মনে হতে পারে নামিবিয়া বেশ সহজেই জয় লাভ করেছে। কিন্তু আদপে তাদের জয় বেশ কষ্টার্জিতই। একটা সময় নামিবিয়াকে প্রতি ওভারে ১০ রানেরও বেশিতে রান করতে হত। কিন্তু উইসা নিজের হাতে ম্যাচের দখল নিয়ে দাপটের সঙ্গে ব্যাটিং করেছেন। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন দলের অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। ক্রিকেটে বিশ্ব পর্যায়ের কোন টূর্নামেন্টে এই প্রথম নামিবিয়া কোন ম্যাচ জিতল। ২ ম্যাচ খেলে নামিবিয়ার এখন ২ পয়েন্ট। পরের ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে পারলে সুপার ১২তে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া সতর্কভাবে শুরু করে। ওপেনিং জুটিতে ৩৪ রান ওঠে। কিন্তু তারপর নামিবিয়ার ব্যাটিংয়ের গতি ধীর হয়ে যায়। পরপর আউট হয়ে যান জেন গ্রিন, ক্রেগ উইলিয়ামস ও স্টেফান বার্ড।
ড্যাশিং ডেভিড
উইসা যখন নামেন তখন দরকার ৭০ বলে ১১৩। শুরুতে তেমন ছন্দে ছিলেন না তিনি। প্রথম রান করতেই পাঁচ বল লাগিয়ে দেন। কিন্তু তারপরেই খোলস ছেড়ে বেরোতে থাকেন তিনি। প্রথমে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান সতীর্থ রোলফ ফান ডার মারউইকে লং অফের উপর দিয়ে ছয় মারেন। দ্বাদশ ওভারে কলিন অ্যাকারম্যানের বোলিংয়ে দুটি ছয় ও একটি চারের সাহায্যে ১৯ রান তোলেন।
অন্যদিকে, ইরাসমাস নিজের উইকেট অক্ষত রাখেন। চতুর্দশ ওভারে গিয়ে তিনি হাত খোলেন পরপর দুটি চার মেরে। তারপরেই উইসা নিজের হাফ সেঞ্চুরী পূরণ করেন মাত্র ২৯ বলে। ম্যাচ ঘুরিয়ে দেওয়া ৯৩ রানের চতুর্থ উইকেটের পার্টনারশিপটি শেষ হয় সপ্তদশ ওভারে যখন টিম ফান ডার গাগটেনের বোলিংয়ে ইরাসমাস ৩২ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন।
প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটারের এই ইনিংসের রেশ সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। টুইটারে আলোড়ন পড়ে যায় ডেভিড উইসার অলরাউন্ড পারফরম্যান্সকে কেন্দ্র করে। তারই কিছু নজির দেওয়া রইল।
A historic day for Namibia 🎆#T20WorldCup | #NAMvNED | https://t.co/KktJFoDjmz pic.twitter.com/VO5yA65hAb
— T20 World Cup (@T20WorldCup) October 20, 2021
https://twitter.com/fwildecricket/status/1450813507172278278?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1450813507172278278%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-dashing-david-wiese-keeps-namibias-qualification-hopes-alive%2F
Namibia have done it, they've defeated Netherlands. David Wiese scored a match winning fifty.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 20, 2021
David Wiese in today's match against Netherlands in the Qualifier:-
•With the bat: 66*(40).
•With the ball: 4-0-32-1#T20WorldCup— Tanuj Singh (@ImTanujSingh) October 20, 2021
https://twitter.com/benjonescricket/status/1450813594631823375?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1450813594631823375%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-dashing-david-wiese-keeps-namibias-qualification-hopes-alive%2F
Superb chase from Namibia (and especially David Wiese) #T20WorldCup #NAMvNED
— Andrew McGlashan (@andymcg_cricket) October 20, 2021
Cricket building on new territories..namibia with first worldcup win #ICCT20WorldCup2021 #Namibia #Nederlands
Some day cricket can organise a proper 'worldcup' hopefully
.— Vaisakh (@vdas98) October 20, 2021
I really really feel for the @KNCBcricket boys.
They will clearly be gutted.Magnificent batting from Weise and Erasmus. Just too good today.
Well done @CricketNamibia1— Peter Borren (@dutchiepdb) October 20, 2021