আয়ারল্যান্ড বনাম ভারত টি২০ সিরজের লাইভ স্ট্রিমিংও এবার জিও সিনেমাতে
আপডেট করা - Aug 15, 2023 6:49 pm

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের ডিজিটাল সত্ত্বও এবার বায়াকম এইট্টিনের হাতেই। ভারত বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজের লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্বও এবার জিও সিনেমার হাতে। সেইসঙ্গে স্পোর্টস এইট্টিনেই দেখা যাবে এই সিরিজও। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। এই গোটা সফরেই লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্বে রয়েছে জিও সিনেমা। আর তাতেই বহু সাফল্য আসার পর এবার আয়ারল্যান্ড বনাম ভারত সিরিজের ডিজিটাল সত্ত্বও নিল ভায়াকম এইট্টিন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট, তিনটি ওডিআই ও পাঁচটিটি টোয়েন্টিসিরিজ রয়েছে ভারতীয় দলের। সেখানেই জিও সিনেমাতেই দেখা যাচ্ছে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টেস্ট সিরিজ এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেকর্ডও ভেঙে দিয়েছে লাইভ স্ট্রিমিংয়ে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ দেখার দন্য জিও সিনেমায় চোখ রেখেছিলেন প্রায় ২.২ মিলিয়ন সমর্থক। আর সেটাই যে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ১৮ অগস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল
আগামী ১৮ অগস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয়দল। সেই সিরিজে বেশীরভাগ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হলেও, আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। প্রায় ১১ মাস মাঠের বাইরকে থাকার পর এই সিরিজেই তিনি প্রত্যাবর্তন করবেন। সেইসঙ্গে এইম্যাচে নেতৃত্বের ভারও রয়েছে জসপ্রীত বুমরার দিকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে যে জসপ্রীত বুমরার দিকে সকলে তাকিয়ে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানে সিরিজ ভারতের পক্ষে আসে কিনা সেটাই এখন দেখার।
ভায়াকম এইট্টিনের হেড অব স্ট্র্যাটেজি হর্ষ শ্রীবাস্তবের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে ভারতী ক্রিকেট সমর্থকদের কাছে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের মূল্য অনেক রয়েছে। কারণ এই সিরিজেই ভারতীয় দলে ফিরতে চলেছেন ভারতীয় দলের স্পীডস্টার জসপ্রীত বুমরাহ এবং এই সিরিজে ভারতের তরুণ ক্রিকেটারদের আরও নিজেদের সামনে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জিও সিনেমার ম্যাচ সম্প্রচারের পাশাপাশি নানান ভাষাতেও ধারাভাষ্য শোনাযাবে এই সিরিজের। যেখানে ভোজপুরি, পঞ্জাবির মতো ভাষাও থাকছে। আগামী ১৮ অগস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোেয়েন্টিতে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই ভারতীয় সময় অনুযায়ী ৭.১৫ মিনিট থেকে শুরু হবে ম্যাচ।