নিজের ওপর বিশ্বাস ও দক্ষতাতেই ভারতীয় দলে সুযোগ, উমরানের সাফল্যে আপ্লুত তাঁর বাবা
আপডেট করা - May 23, 2022 5:58 pm

আইপিএলের মঞ্চে এবার আগুনে বোলিং দেখিয়েছেন উমরান মালিক। তার গতির ঝলকে মুগ্ধ হয়েছে সকলে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞ এবারের আইপিএলে সকলের মুখেই ঘোরাফেরা করেছে উমরান মালিকের নাম। মাত্র ২২ বছর বসয়েই আইপিএলের মঞ্চে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটার। সেখান থেকেই এবার ভারতীয় দলের জার্সিতে উমরান মালিক। দীর্ঘদিন ধরে দেখা এক স্বপ্ন পূরণ উমরান মালিকের। ছেলের এই সাফল্যে আপ্লুত তাঁর বাবা আব্দুল রশিদ। উমরানের দক্ষতাতেই এই সাফল্য এসেছে। সমস্ত কৃতিত্বই তাঁর।
ভারতের হয়ে উমরান মালিক যদি মাঠে নামেন, তবে পারভেজ রসুলের পর কাশ্মীরের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ভারতীয় দলের জার্সিতে নামবেন তিনি। সেই ছবি দেখার জন্য অপেক্ষায় রয়েছে গোটা দেশ। অবশ্যই আব্দুল রশিদও তাঁর ছেলেকে দেশের জার্সিতে দেখার অপেক্ষায়। তাঁর মতে দেশের জার্সির মতো মূল্যবান কোনওকিছুই নয়। ভারতীয় দলে ছেলের সুযোগ পাওয়ার খবর পাওয়ার পর থেকেই আনন্দে আত্মহারা তিনি।
এবারের আইপিএলের প্রথম ম্যাচ থেকেই উমরান মালিক দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর আগুনে বোলিংয়ের দক্ষতায় মুগ্ধ হয়েছেন সকলে। উমরান মালিকের গতের সামনে ব্যর্থ হতে দেখা গিয়েছে তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের। শুধু তাই নয় এবারের আইপিএলে সবচেয়ে জোরে গতির বোলিংয়ের রেকর্ড রয়েছে এই তরুণ ক্রিকেটারের ঝুলিতেই। ১৫৭ কিমি বেগে বোলিং করেছিলে তিনি।
পারভেজ রসুলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে সুযোগ পেলেন উমরান মালিক
আইপিএলের শেষম্যাচে নামার আগেই ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবরটা পেয়ে গিয়েছিলেন উমরান মালিক। সেই খবর জম্মু ও কাশ্মীরেও পৌছতে খুব একটা দেরী হয়নি। সেই থেকেই যেন উতসবের শুরু। ছেলের এমন সাফল্যে আপ্লুত উমরানের বাবাও। তবে এই সম্পূর্ণটাই হয়েছে তাঁর ছেলের নিদের ওপর বিশ্বাস ও দক্ষতার জন্য।
এই প্রসঙ্গে উমরানের বাবা জানিয়েছেন, “আইপিএলের দুর্ধর্ষ পারফরম্যান্স করে আমাদেরকে গর্বিত করেছে উমরান। আর সেভাবে গোটা দেশ তাঁর পাশে থেকেছে, তারজন্য গোটা পরিবারের পক্ষ থেকে সকলকে অনেক ধন্যবাদ। উমরানের নিজের ওপর বিশ্বাস ছিল য়ে সে একদিন সফল হবেই। নিজের দক্ষতার ওপর বিশ্বাস থাকার পাশাপাশি কঠোর পরিশ্রম করে গিয়েছে উমরান। এটা সম্পূর্ণই তাঁর সাফল্য। আর ভগবান ওঁর সহায় রয়েছে। এটা পুরোপুরি উমরানের কৃতিত্ব, আমার নয়”।
এবারের আইপিএলে ১৫৭ কিমি বেগে বোলিংয়ের পাশাপাশি ২১টি উইকেটও নিয়েছেন উমরান মালিক। শুধু তাই নয় তিনিই এবারের আইপিএলের প্রথম পেসার হিসাবে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স এখনও সকলের স্মৃতি টাটকা রয়েছে। তাঁর পারফর্ম্যান্স দেখার পর থেকেই প্রাক্তনরা উমান মালিককে ভারতীয় দলে নেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন।
অবশেষে রবিবারই শিকে ছিঁড়ল উমরান মালিকের। কাশ্মীরের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন উমরান মালিক। এখন শুধুই তাঁর মাঠে নামার অপেক্ষা।