“আমার মতো এত ছক্কাও কেউ মারতে পারে না” – স্ট্রাইক রোটেট নয়, ওভারবাউন্ডারিতে নজর ঈশান কিষাণের

সেঞ্চুরি ফস্কালেও দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি ঈশান

Ishan Kishan
Ishan Kishan. (Photo Source: BCCI)

শিখর ধাওয়ানের নেতৃত্বে মেন ইন ব্লু রাঁচীর জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ২৭৯ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছে এবং সিরিজ ১-১ সমতায় নিয়ে এসেছে। এই ম্যাচ প্রায় একতরফা হয়ে যায় যখন ঈশান কিষাণ ও শ্রেয়াস আইয়ার তৃতীয় উইকেটে ১৬১ রানের জুটি গড়েন এবং ভারতকে সাত উইকেটে জিততে সাহায্য করেন।

স্থানীয় ছেলে ঈশান কিশান ৮৪ বলে ৯৩ রান করে আউট হয়ে তাঁর প্রথম ওডিআই সেঞ্চুরি থেকে মাত্র সাত রানের জন্য পিছিয়ে পড়লেও শ্রেয়াস আইয়ার (১১৩* বলে ১১১) একটি দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ শেষ করে এসেছিলেন। ঈশানের আউট হওয়ার পর, আইয়ারের সাথে সঞ্জু স্যামসন যোগ দেন এবং দুজনে অপরাজিত ৭৩ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে জেতান।

 দ্বিতীয় ওডিআইয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মিডিয়ার সঙ্গে কথা বলেছিলেন ঈশান কিষাণ এবং স্ট্রাইক রোটেট করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে কিষাণ একটি কড়া জবাব দিয়ে বলেছেন, “রোটেট করার বিষয় যখন আসে, তখন কিছু খেলোয়াড়ের সেটা শক্তি হয়, তো কারোর শক্তি হয় ছক্কা মারা। তো আমার মতো এত তাড়াতাড়ি কেউ ছক্কাও মারতে পারে না, আমি অনেক সহজে মারতে পারি। ওটাই আমার ক্ষমতা। তো ছয় মেরেই যদি কাজ হয়ে যাই তো স্টাইক রোটেট করার কথা ভাবি না।”

যদি আসল শক্তি হয় ছক্কা মারা তবে মারো ছক্কা: ঈশান কিষাণ

ওডিআই ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দোরগোড়ায় থাকা কিষাণ একটি ছক্কা হাঁকানোর চেষ্টা করার সময় আউট হন। তিনি জানিয়েছেন যে তিনি যখনই দেখেন একটি বল মারার মতো তখনই তিনি শট মারতে উদ্যত হন। ব্যক্তিগত রেকর্ডের তোয়াক্কা করার চেয়ে তাঁর কাছে রান করাই বেশী তাৎপর্যপূর্ণ

“কিন্তু হ্যা এমন অনেক ইনিংস আসবে যেখানে রোটেশন জরুরী হবে, যেখানে প্রথমেই উইকেট পড়ে গেছে। সেটার জন্যও প্র্যাক্টিস দরকার। কিন্তু যদি আসল শক্তি হয় ছক্কা মারা এবং বল ছয় মারার মতো হয়, তবে মারো ছক্কা,” যোগ করেছেন কিষাণ।

close whatsapp