দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজেই দলে ফিরছেন সঞ্জু স্যামসন, ইঙ্গিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের
আপডেট করা - Sep 28, 2022 8:25 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সুযোগ হয়নি। এমনকী অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে নেই সঞ্জু স্যামসন। সেখানেই তিনি না খেললেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে রয়েছেন সঞ্জু স্যামসন। টি টোয়েন্টি সিরিজের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারতীয় দল। আর সেই দলেই খেলবেন সঞ্জু স্যামন। সেই সিদ্ধান্ত নিজেই জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেমেছে ভারতীয় দল।
সদ্য শেষ ভারতীয়-এ দল বনাম নিউ জিল্যান্ড এ দলের ম্যাচ। সেখানেই ভারতীয় দলের নেতৃত্বে চিলেন সঞ্জু স্যামসন। তিন ম্যাচের সিরিজে ভারতীয় দলের জয়ের পিছনে অন্যতম অবদান রয়েছেন এই তারকা ক্রিকেটারের। যদিও সঞ্জু স্যামসন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দলে সুযোগ না পাওয়ায় কম সমালোচনা হয়নি। তবে সঞ্জুকে নিয়ে যে একদিনের ফর্ম্যাটে ভাবা হচ্ছে তা কিন্তু বেশ স্পষ্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দলে থাকছেন তিনি।
টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ভারতীয় স্কোয়াডে সুযোগ পাননি সঞ্জু স্যামসন
টি টোয়েন্টি সিরিজের পর আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে এবারের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। সবকিছু ঠিকঠাক চললে সেই সিরিজে ভারতীয় দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে শিখর ধওয়ানকে। সেই দলেই খেলবেন সঞ্জু স্যামসনই। তাঁর খেলার দক্ষতার প্রশংসাও শোবনা গেল বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে।
এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি এই মুহূর্তে বেশ ভাল ক্রিকেট খেলছেন। আগেও যথেষ্ট ভাল ক্রিকেট খেলেছেন। তবে সম্প্রতি বিশ্বকাপের দলে সুযোগ হয়নি তাঁর। তবে আমি নিশ্চিত যে কোনও না কোনও ভাবনাতে তিনি নিশ্চয়ই রয়েছেন। আমার মনেহয় তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলছেন। আইপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজির জন্যও যথেষ্ট ভাল খেলেছেন তিনি। এছাড়া রাজস্থান রয়্যালসের অধিনায়কও ছিলেন সঞ্জু স্যামসন।
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনাকের দায়িত্বে ছিলেন সঞ্জু স্যামসন। তাঁর হাত ধরেই এবারের আইপিএলে ফাইনালে পৌঁছেছিল রাজস্থান রয়্যালস। সেই সঞ্জু স্যামসনের খেলার দক্ষতার প্রশংসা শোনা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও। সঞ্জু স্যামসনের খেলার দক্ষতার যে তিনি অন্যতম পৃষ্ঠপোশক সেই কথাও বলতে দ্বিধা করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন শুধুই দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় সঞ্জু স্যামসন।