টুইটার রিঅ্যাকশনঃ উইসার অলরাউন্ড পারফর্ম্যান্স ও বোলারদের সহযোগিতায় সুপার ১২-য় পৌঁছে ইতিহাস গড়ল নামিবিয়া
অধিনায়ক ইরাসমাস অপরাজিত থাকেন ৫৩ রানে
আপডেট করা - Oct 22, 2021 7:57 pm

২০২১ টি-২০ বিশ্বকাপের গ্রুপ ‘এ’-র পঞ্চম ম্যাচে শারজায় নামিবিয়া ও আয়ারল্যান্ড মুখোমুখি হয়। ম্যাচটি দুটি দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল কারণ যে দলই জিতত তারাই জায়গা করে নিত সুপার ১২-র মূল পর্বে। টেস্ট খেলা দেশ আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অঘটন ঘটিয়ে মূল পর্বে পৌঁছে গেল অ্যাসোসিয়েট দেশ নামিবিয়া।
টসে জিতে আয়ারল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু পাওয়ারপ্লেতে ভালো শুরু করেও খুব বেশি বড় রান খাড়া করতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৫/৮ তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া।
আয়ারল্যান্ডের প্রথম তিন ব্যাটার স্টার্লিং (২৪ বলে ৩৮), ও’ব্রায়েন (২৪ বলে ২৫) ও ব্যালবার্নি (২৮ বলে ২১) ছাড়া একজনও দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ওপেনিং জুটিতে স্টার্লিং ও ও’ব্রায়েন ৭.২ ওভারে ৬২ তোলেন। তখন মনে হচ্ছিল আয়ারল্যান্ড অনায়াসে ১৭০ অবধি পৌঁছবে। কিন্তু এরপর একজন ব্যাটারও থিতু হয়ে রান করতে পারেননি। বলা যায় আয়ারল্যান্ড ইনিংসে এক প্রকার ধ্বস নামে।
আয়ারল্যান্ডকে বড় রান করা থেকে আটকাতে প্রধান ভূমিকা মূলত ইয়্যান ফ্রাইলিঙ্ক ও ডেভিড উইসার। ফ্রাইলিঙ্ক ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট তোলেন। উইসা ২২ রান দিয়ে নির্ধারিত ৪ ওভারে নেন ২টি উইকেট। তাঁদের বোলিংয়ের জোরেই আয়ারল্যান্ডের মিডল অর্ডার মাথা তুলে দাঁড়াতে পারেনি।
সামনে থেকে নেতৃত্ব দিলেন গেরহার্ড ইরাসমাস
নামিবিয়া খুব সাবধানে রান তাড়া করতে নামে। ষষ্ঠ ওভারেই তাদের ওপেনার ক্রেগ উইলিয়ামসকে হারায়, স্কোরবোর্ডে মাত্র ২৫ রান। অন্য ওপেনার জেন গ্রিন যথেষ্ট সাবধানতা অবলম্বন করে ২৪ রান করেন ৩২ বলে। অন্যদিকে রান তোলার গতি বজায় রাখেন অধিনায়ক ইরাসমাস (৪৯ বলে ৫৩*)। তারকা অলরাউন্ডার ডেভিড উইসা চারে নেমে বিস্ফোরক ব্যাটিং করে ১৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।
ম্যাচের সেরা নির্বাচিত হন ফ্র্যাঞ্চাইজি লিগে সমগ্র বিশ্বে খেলে বেড়ানো ডেভিড উইসা। পরপর দুই ম্যাচে সেরার পুরস্কার পেলেন তিনি। প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটারের এই পারফর্ম্যান্সের রেশ সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। টুইটারে আলোড়ন পড়ে যায় ডেভিড উইসার অলরাউন্ড পারফরম্যান্সকে কেন্দ্র করে। রইল তারই কিছু নজির।
We feel all the joy for Namibia as a crocket nation on the qualification to the Super 12 stage of the #ICCT20WorldCup2021 Well dome to Gerhard Erasmus and his wonderful team👏🏻👏🏻👏🏻.
— Ian Raphael Bishop (@irbishi) October 22, 2021
You absolute legends!@CricketNamibia1 @gerharderasmus
— Peter Borren (@dutchiepdb) October 22, 2021
What a story #T20WorldCup #IREvNAM @CricketNamibia1 send out a strong message to all Associate nations on what can be done .. it can be done .. Well done guys 🤸♀️🤸♀️🤸♀️👏👏👏 pic.twitter.com/IdXGc5NLmO
— Russel Arnold (@RusselArnold69) October 22, 2021
Moments of glory for Namibia courtesy David Wiese and Gerhard Erasmus.
— zainab abbas (@ZAbbasOfficial) October 22, 2021
Namibia join the party Qualified super 12 take a bow 🤩 David Wiese and Gerhard Erasmus. #Namibia #T20WorldCup
— Saim🇵🇰 (@Saim815) October 22, 2021
https://twitter.com/arshid_hamza/status/1451540952783405058?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1451540952783405058%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-gerhard-erasmus-david-wiese-sparkle-as-namibia-march-into-the-t20-wc-super-12%2F
So happy for David Wiese and Namibia who are playing their first T20 World Cup. They've won their previous 20 T20is out of 25 they've played, a very well deserving team into the main stage.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 22, 2021
You @David_Wiese are a GOD gift for Namibia Cricket 🏏 😂
Congratulations for taking your team into super 12 round. 🥳#T20WorldCup
— 🇵🇰صاحبّ جـــــــی🇵🇰 (@ReallAsad) October 22, 2021
https://twitter.com/azeem_tariq/status/1451540818746036224?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1451540818746036224%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-gerhard-erasmus-david-wiese-sparkle-as-namibia-march-into-the-t20-wc-super-12%2F