দিল্লি ক্যাপিটালসের পাহাড় সমান রানের সামনে হার মানতে হল পাঞ্জাব কিংসকে

Delhi Capitals
Delhi Capitals. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৪ তম ম্যাচে পাঞ্জাব কিংসকে (পিবিকেএস) ১৫ রানে পরাজিত করল দিল্লি ক্যাপিটালস (ডিসি)। এই মরসুমে এটি ছিল তাদের পঞ্চম জয়।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পিবিকেএস। তবে এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধেই গেছে। ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ মিলে প্ৰথম উইকেটে ৯৪ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। ওয়ার্নার এবং শ যথাক্রমে ৩১ বলে ৪৬ রান এবং ৩৮ বলে ৫৪ রান করেন। এরপরে ক্রিজে এসে একটি বিধ্বংসী খেলেন। তিনি মাত্র ৩৭ বলে অপরাজিত ৮২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ৬টি ছয় মারেন। আইপিএলে এটি ছিল তার প্ৰথম অর্ধশতরান। শেষে ফিলিপ সল্ট ২টি চার এবং ২টি ছয় সহ ১৪ বলে অপরাজিত ২৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন।

এই ম্যাচে স্যাম কারান বাদে পিবিকেএসের আর কোনো বোলার উইকেট পাননি। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। আর্শদীপ সিংয়ের ২ ওভার এবং কাগিসো রাবাডার ১ ওভার বাকি থাকা সত্ত্বেও পিবিকেএসের অধিনায়ক শিখর ধাওয়ান শেষ ওভারে হারপ্রীত ব্রারের হাতে বল তুলে দেন। ব্রার শেষ ওভারে ২৩ রান দেন। তিনি ৩ ওভারে ৩৯ রান দেন। শেষমেশ ২০ ওভারে ২ উইকেটে ২১৩ রান করে দিল্লি ক্যাপিটালস।

অনেক চেষ্টা করেও পিবিকেএসকে জেতাতে পারলেন না লিয়াম লিভিংস্টোন

রান তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় পাঞ্জাব কিংস। তিনি এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। আগের ম্যাচে শতরান করলেও এই ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি প্রভিসিমরন সিং। তিনি ১৯ বলে ২২ রান করেন। এরপর অথর্ব তাইডে এবং লিয়াম লিভিংস্টোন মিলে ৭৮ রানের পার্টনারশিপ করেন। এরপর অথর্ব তাইডে ৪২ বলে ৫৫ রানে অপরাজিত থাকা অবস্থায় রিটায়ার্ড আউট হন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ২টি ছয় মারেন। শাহরুখ খান বেশি রান করতে পারেননি। তিনি ৩ বলে ৬ রান করে আউট হন।

লিয়াম লিভিংস্টোন অনেক চেষ্টা করেও শেষমেশ পাঞ্জাব কিংসকে ম্যাচটি জেতাতে পারেননি। তিনি ৪৮ বলে ৯৪ রান করেন। তার এই ইনিংসে ছিল ৫টি চার এবং ৯টি ছয়। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রান করে পাঞ্জাব কিংস। এই ম্যাচটিতে পরাজিত হওয়ায় প্লেঅফসে যাওয়ার রাস্তা পিবিকেএসের জন্য অনেকটাই কঠিন হয়ে গেছে। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান রাইলি রোসো।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp