অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলে নতুন রেকর্ডের মালিক রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. ( Photo Source: BCCI )

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাপ্টেন্স নক রোহিত শর্মার। বাকি ব্যাটাররা না পারলেও, ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে একাহাতেই কার্।ত এগিয়ে নিয়ে চলেছেন তিনি। সেইসঙ্গেই টেস্টে ক্রিকেটের মঞ্চে কেরিয়ারে নবম সেঞ্চুরীও পেয়ে গেলেন রোহিত শর্মা। একইসঙ্গে  বিশ্ব ক্রিকেটের মঞ্চে এক নতুন রেকর্ডের মালিকও হয়ে গেলেন তিনি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরী করলেন রোহিত শর্মা। চা বিরতিতে  ১১৮ রানেই অপরাজিত রকয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর হাত ধরেই বড় রানের লক্ষ্যে এখন টিম ইন্ডিয়া।

ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে এদিন ভাল পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছিলেন অস্ট্রোেলিয়ান ব্যাটাররা। মাত্র ১৭৭ রানেই শেষ হয়ে গিয়েছিল অজি বাহিনী। সেই পিচেই শুরু থেকে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা। শুরু থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্টে বিধ্বংসী মেঝাজে ছিলেন তিনি। আর তাতেই সাফল্য রোহিত শর্মার ব্যাটে। প্রথম দিন অর্ধশতরান পেয়েছিলেন তিনি।  ম্যাচের দ্বিতীয় দিনই ভারত অধিনায়কের ব্যাটে দেখা গেল সেঞ্চুরীর ঝলক। একবছর পর টেস্টের মঞ্চে সেঞ্চুরী পেলেন ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১২ বলে ১২০ রানের ইনিংস রোহিত শর্মার

তবে টেস্টের নেৃতৃত্ব পাওয়ার পর এটাই রোহিত শর্মার কেরিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরী। সেইসঙ্গেই এক নতুন রেকর্ডের মালিকও হয়ে গেলেন তিনি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরী পেলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২০ রানের সেঞ্চুরী ইনিংস খেলেই এদিন থামলেন তিনি। আর তাঁর এই দক্ষহাতে ভর করেই যে ভারতীয় দল চাপের পরিস্থিতিও সামাল দিলেন তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলি, লোকেশ রাহুল থেকে পূজারারা ব্যর্থ হলে, এদিন রোহিত শর্মা কার্যত একা হাতেই টেনে নিয়ে গেলেন ভারতীয় দলকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্যাট কামিন্সকে পরপর তিনটি বাউন্ডারি হাঁকিয়ে  শুরু করেছিলেন রোহিত শর্মা। ন্যাথান লিয়নের বিরুদ্ধেও ছিলেন তেমনই আক্রমণাত্মক। প্রথম দিনই তাঁর ব্যাটে অর্ধশতরকান দেখা গিয়েছিল।  তবে দ্বিতীয় দিন পরিস্থিতি বেশ কঠিন ছিল ভারতের সামনে। টড মার্ফির স্পিন ভারতীয় ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল এদিন। শুরু থেকেই ছিল তাঁর দাপট। সেখানেই বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনদের মতো ক্রিকেটাররা ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন।

তবে ক্রিজ আঁকড়ে এদিন দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা। তাঁর হাত ধরেই এদিন অস্ট্রেলিয়ার রানও টপকে যায় ভারতীয় দল। ২১২ বল খেলে এদিন ১২০ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ১৫টি চার ও ২টো ওভার বাউন্ডারি দিয়ে।

close whatsapp