২২০ থেকে ২৪০ রান হওয়া উচিৎ ছিল, মনে করেন মার্নাস লাবুশানে

Marnus Labuschagne
Marnus Labuschagne. (Photo by PATRICK HAMILTON/AFP via Getty Images)

নাগপুর টেস্টের প্রথম দিনই ধরাশায়ী অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০০ রানের গন্ডীও টপকাতে পারেনি এই মুহূর্তে টেস্টের মঞ্চে শীর্ষে থাকা  অস্ট্রেলিয়া।  দিনের শেষে আফসোসের সুরই শোনাযাচ্ছে মার্নাস লাবুশানের গলায়।  দলেরক ব্যাটিং পারফরম্যান্স নিয়েই খানিকটা হতাশ তিনি। অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের মতে  প্রথম ইনিংসে তাদের অন্তত ২২০ থেকে ২৪০ রান করা উচিৎ ছিল।  অন্তত যে সময় স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানে আউট হয়েছিলেন, সেই জায়গা থেকে ব্যাটারদের রান এগিয়ে নিয়ে যাওয়া উচিৎ ছিল বলে মনে করছেন তিনি।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। নাগপুরের  পিচ যে স্পিন সহায়ক হেছে সেই আভাস আগে থেকেই ছিল। এমন পিচে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা যে যথেষ্ট কঠিন হতে পারে তা প্যাট কামিব্সেরক মতো অভিজ্ঞ ক্রিকেটার খুব ভালভাবেই জানতেন।  সেজন্যই ব্যাটিংয়ের সিদ্ধান্ত ছিল তাঁর। ভারতের বিরুদ্ধে বড় রানই গড়ে তুলতে চেলেছিলেন তারা। কিন্তু সেই লক্ষ্যে অস্ট্রেলিয়া সফল হতে পারেনি।

ভারতের বিরুদ্ধে ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হতাশ মার্নাস লাবুশানে

ভারতীয় স্পিনারদের দাপটের সামনে ১৭৭ রানেই শেষ হয়ে গিয়েছিল ব্যাগী গ্রীন বাহিনী। মাত্র ৬৩.৫ ওভারই ব্যাটিং করতে পেরেছিলেন তারা।  যদিও একটা সময় স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানে ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে একটা পার্টনারশিপ গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। কিন্তু সেই পার্টনাপশিপ ভেঙে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।   পরপর দুই উইকেট তুলে নিয়েছিলেন তিনি।  যদিও তারপরও অস্ট্রেলিয়ান ব্যাটারদের সামনে রান এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল বলেই মনে করছেন মার্নাস লাবুশানে।

প্রথম দিনের শেষে তিনি জানিয়েছেন, “টেস্টের মঞ্চে প্রতি বলে স্কোর করাটা যথেষ্ট কঠিন। যদিও এদিন সেখানে ছিলাম এবূং আমি সেই পার্টনারশিপটাকে ১০০-১৫০ রানে নিয়ে যেতে চেষ্টা করেছিলাম। যাতে আমাদের পরবর্তী যে ব্যাটাররা ব্যাটিং করতে আসত তাদের ওপর চাপ না পড়ত এং বোলারদের ওপর যাতে চারা চাপ তৈরি করতে পারত।  সেই মুহূর্তে মোমেন্টাম পাওয়াটা আমাদের অনেক সাহায্য করতে পারত”।

এদিন অবশ্য স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানেকে বাদ দিলে কোনো অজি ব্যাটারই ভারতীয় বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেনি। এই পিচে যে রান তাদের লক্ষ্য ছিল সেটাও যে অস্ট্রেলিয়া করতে পারেনি, দিনের শেষে সেই কথা জানাতে কিন্তু দ্বিধা করেননি অজি তারকা ব্যাটার। বোলিংয়ে তারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp