রবীন্দ্র জাদেজার বিধ্বংসী স্পিনে কুপোকাত অস্ট্রেলিয়া, তিন দিনেই ম্যাচ জয় ভারতের
আপডেট করা - Feb 19, 2023 2:05 pm

আবারও সেই রবীন্দ্র জাদেজা জাদুতেই বাজিমাত ভারতের। তিন দিনেই দিল্লি টেস্ট জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় টিম ইন্ডিয়ার। এই জয়ের সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খানিকটা ব্যাকফুটেই ছিল ভারতীয় দল। কিন্তু রবিবার দিনের শুরু থেকেই পিচে ছিল রবীন্দ্র জাদেজার জাদু। আর তাতেই কুপোকাত অস্ট্রেলিয়া। মাত্র এক ইনিংসেই অস্ট্রেলিয়াকে শেষ করে দিলেন তিনি একাই।
দ্বিতীয় দিনের সেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৬২। তৃতীয় দিনের শুরু থেকেই অজি ব্যাটাররা রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। এক সেশনে ৫১ রানে ৯ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সেখানেই রবীন্দ্র জাদেজার একারই শিকার সাত উইকেট। অশ্বিন পেয়েছেন ৩ উইকেট। মাত্র ১১৩ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ম্যাচের ভাগ্য তখনই নিশ্চিত। জয়টা তখন ভারতীয় দলের শুধুই সম.ের অপেক্ষা ছিল।
দ্বিতীয় ইনিংসে ৪২ রানে একাই সাত উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা
এদিন সুরু থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর স্পিনের সামনে অস্ট্রেলিয়ার তারকাখচিত ব্যাটিং লাইনআপ খরকুটোর মতো উড়ে গিয়েছে এদিন। মার্নাস লাবুশানেকে দিয়ে এদিন রবীন্দ্র জাদেজার উইকেট শিকার শুরু হয়। আর সেই ঝড়ের সামনে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সেইসঙ্গে জাদেজাকে যোগ্য সঙ্গত দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস সেষ করতে মাত্র একটা সেশনই সময় নিয়েছিল ভারতীয় দলের বোলাররা।
What an incredible performance, you have been truly amazing with your magical spell @imjadeja Huge respect ✊ 🇮🇳#INDvAUS pic.twitter.com/OPRzchc160
— Suresh Raina🇮🇳 (@ImRaina) February 19, 2023
The Border-Gavaskar Trophy stays with India 🏆
The hosts go 2-0 up against with a comprehensive win in Delhi 👊#WTC23 | #INDvAUS | 📝 https://t.co/HS93GIyEwS pic.twitter.com/xI0xvh2vOm
— ICC (@ICC) February 19, 2023
A clinical win for 🇮🇳 as they chase down 115 in style 😎#TeamIndia lead 2⃣-0⃣ in the #BGT 🏆🕺🏽#INDvAUS pic.twitter.com/pfsDtms6Fz
— SunRisers Hyderabad (@SunRisers) February 19, 2023
7️⃣ strikes for No.8️⃣ 🎯💪#INDvAUS #TeamIndia #BGT2023 @imjadeja pic.twitter.com/U3S2jH7U1o
— Gujarat Titans (@gujarat_titans) February 19, 2023
The reason behind India's home dominance is simple.
Our quicks out-bowl their quicks.
Our spinners out-bowl their spinners.
Our spinners out-bat their batters 😉 #INDvAUS #BGT2023— Wasim Jaffer (@WasimJaffer14) February 19, 2023
Comprehensive and decisive victory for #TeamIndia!
India go 2-0 up in the most emphatic manner, getting an unassailable lead in the series.Tune-in to the 3rd Mastercard #INDvAUS Test, March 1, 8:30 AM onwards on Star Sports & Disney+Hotstar! #BelieveInBlue #TestByFire pic.twitter.com/Nz9Vk8PBxS
— Star Sports (@StarSportsIndia) February 19, 2023
100th Test match for Pujara ➡️ He hits the winnings runs ➡️ Border-Gavaskar Trophy retained. 🤩🔥
That’s special in so many ways! 🫶#INDvAUS #CheteshwarPujara (📸: BCCI) pic.twitter.com/phzm0wNK8H
— Punjab Kings (@PunjabKingsIPL) February 19, 2023
Same day, same man, just another milestone! 🔥#ViratKohli #INDvAUS #BorderGavaskarTrophy pic.twitter.com/N5N9jIBRBn
— KolkataKnightRiders (@KKRiders) February 19, 2023
An enthralling game at #QilaKotla ends with an India win 💙
2⃣-0⃣ 🆙 in the series 💪🏼#INDvAUS #BorderGavaskarTrophy pic.twitter.com/QdERBdHhtK
— Delhi Capitals (@DelhiCapitals) February 19, 2023
What a session we have coming up! #IndvsAus. Can't wait
— Harsha Bhogle (@bhogleharsha) February 19, 2023
Ang suggestions what should I do the remaining two days in Delhi… 😛#INDvAUS
— DK (@DineshKarthik) February 19, 2023
Waking up to see a proper collapse by the Aussies .. many teams have done the same in India .. it’s not easy .. but let’s be honest the Aussies once Warner & Smith retire have very little waiting in the wings .. #INDvAUS
— Michael Vaughan (@MichaelVaughan) February 19, 2023
What @ImRo45 did for @cheteshwar1 that’s leadership. #captain
— Riteish Deshmukh (@Riteishd) February 19, 2023
ট্রেভিস হেড এবং স্টিভ স্মিথকে এদিন সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর একে একে পিটার হ্যান্ডসকম্ব, অএ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ন্যাথান লিয়নকে সাজঘরে ফেরানোর দায়িত্ব তুলে নিয়েছিলে রবীন্দ্র জাদেজা। ১২.১ ওভারের মধ্যে মাত্র ৪২ রান দিয়ে একাই সাত ুইকেট তুলে নিয়ে ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজাই। সেই থেকে ভারতের জয় তখন শুধুই সময়ের অপেক্ষা ছিল।
অস্ট্রেলিয়া লড়াই করার চেষ্টা অবশ্য করেছিল। রোহিত শর্মা শুরুটা বেশ ভালভাবেই করে দিয়ে গিয়েছিল। তবে লোকেশ রাহুল এদিনও ব্যর্থ হয়েছেন। তিনি ফিরে গিয়েছেন ১ রানে। তবে ভারতের জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি। শেষপর্যন্ত ক্রিজে অপরাজিত ছিলেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলি অবস্য এদিনও ২০ রানেই ফিরে গিয়েছেন। অস্ট্রেলিয়া ভারতের ৪ উইকেট তুলে নিতে পারলেও, শেষরক্ষা করতে পারেননি। শেষ মুহূর্তে কেএস ভরকের আক্রমণাত্মরক ইনিংসে ভারতকে জয় পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি। সিরিজে ২-০ এগিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তায় অনেকটাই এগিয়ে গেল টিম ইন্ডিয়া।