গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ২৭ রানে পরাজিত করল মুম্বাই ইন্ডিয়ান্স

MI vs GT
MI vs GT. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫৭ তম ম্যাচে গুজরাট টাইটান্সকে (জিটি) ২৭ রানে পরাজিত করল মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। এই মরসুমে এটি ছিল তাদের সপ্তম জয়।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এমআইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিষান শুরুটা বেশ ভালোভাবেই করেন কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। রোহিত এবং ইশান যথাক্রমে ১৮ বলে ২৯ এবং ২০ বলে ৩১ রান করেন। এরপর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। তিনি এই ম্যাচে একটি দুরন্ত শতরান করেন। আইপিএলে এটি ছিল তার প্ৰথম সেঞ্চুরি। তিনি ৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। তিনি এই ইনিংসে ১১টি চার এবং ৬টি ছয় মারেন।

বিষ্ণু বিনোদ ২০ বলে ৩০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে গুজরাট টাইটান্সের সবথেকে সফল বোলার ছিলেন রশিদ খান। এমআইয়ের ৫টি উইকেটের মধ্যে ৪টি উইকেটই তিনি শিকার করেন। রশিদ ৪ ওভারে ৩০ রান দেন। মোহিত শর্মা ১টি উইকেট নেন।

রশিদ খানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও হার মানতে হল গুজরাট টাইটান্সকে

রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে গুজরাট টাইটান্স। তাদের দলের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন। অধিনায়ক হার্দিক পান্ডিয়াও বেশি রান করতে পারেননি। বিজয় শঙ্কর শুরুটা ভালো করেছিলেন। কিন্তু তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। বিজয় ৬টি চার সহ ১৪ বলে ২৯ রান করেন। ডেভিড মিলার ২৬ বলে ৪১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছয়। রাহুল তেওয়াতিয়া ১৩ বলে ১৪ রান করেন।

এই ম্যাচে ব্যাট হাতেও অসাধারণ পারফরম্যান্স করেন রশিদ খান। তিনি মাত্র ৩২ বলে ৭৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৩টি চার এবং ১০টি ছয়। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান করে গুজরাট টাইটান্স। এই ম্যাচে এমআইয়ের সবথেকে সফল বোলার ছিলেন আকাশ মাধওয়াল। তিনি ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। পীযুষ চাওলা এবং কুমার কার্তিকেয় যথাক্রমে ৪ ওভারে ৩৬ রান এবং ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। জেসন বেহরেনডর্ফ ১টি উইকেট পান। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান সূর্যকুমার যাদব।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp