আইপিএলেও মাঠে দর্শক, ১৫ এপ্রিল পর্যন্ত ২৫ শতাংশ দর্শক নিয়ে হতে চলেছে আইপিএলের ম্যাচ
আপডেট করা - Mar 2, 2022 7:16 pm

দর্শক নিয়েই হতে চলেছে এবারের আইপিএল। গ্যালারীভর্তি দর্শক নয় ঠিকই কিন্তু আইপিএলের মঞ্চে এবার দর্শকহীন গ্যালারীর সামেনও খেলতে হবে না ক্রিকেটারদের। মুম্বইতে ২৫ শতাংশ দর্শক নিয়ে গতে চলেছে আইপিএল। প্রথম পর্বে ১৫ এপের্ল পর্যন্ত ২৫ শতাংশ দর্শকই মাঠে ঢোকার অনুমতি পাবেন। এররপরই করোনা পরিস্থিতি দেখে দ্বিতীয় পর্বের সিদ্ধান্ত নেবে বোর্ড ও মহারাষ্ট্র রাজ্য সরকার। করোনার পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলে, আরও বেশী সংক্ষক দর্শক নিয়ে হতেই পারে আসন্ন আইপিএল।
দীর্ঘ দু বছর পর দেশের মাটিতে হতে চলেছে আইপিএল। আট দলের পরিবর্তে এবারের আইপিএল আবার ১০ দল নিয়ে হতে চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তোজনার পারদ। আর সেখানেই আইপিএলের মঞ্চে দর্শক প্রবেশের অনুমতি যে ভারতের ক্রিকেট প্রেমীদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
করোনার কতারণে এবারের আইপিএলেও যোগ হয়েছে বেশকিছু নতুন নিয়মের। প্রতিবারের মতো আলাদা আলাদা শহরে এবারের আইপিএল হচ্ছে না। করোনার কথা মাথায় রেখেই বোর্ড কর্তারা ও আইপিএল গভর্নিং কাউন্সি সদস্যরা যেকোনও এক রাজ্যেই আইপিএল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই অনুযায়ী মহারাষ্ট্রেই হচ্ছে এহারে আইপিএল। ওয়াংকেড়ে স্টেডিয়াম, ডি ওয়াই পাটিল স্টেডিয়াম এবং কিছু ম্য়াচ হবে পুণেতে। যদিও বেশীরভাগ ম্যাচই হবে এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
২৫ শতাংশ দর্শক নিয়ে হতে চলেছে আইপিএল, ১৫ এপ্রিল পর্যন্ত মাঠে প্রবেশ করতে পারবে ২৫ শতাংশ সমর্থক
কিন্তু প্রশ্ন ছিল আইপিএলের মঞ্চে এবার সমর্থক প্রবেশ হবে কিনা। কয়েকদিন আগেই মহারাষ্ট্র সরকারের তরফে একটা এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। দর্শক নিয়ে যাতে এবারের আইপিএল করা যায় এমন একটা চেষ্টার কথা শোনা গিয়েছিল। যদিও কোনওরকম নিশ্চয়তা ছিল না। বুধবারই আইপিএলে দর্শক প্রবেশের ব্যপারে মহারাষ্ট্র সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা।
সেখানেই দীর্ঘ আলোচনার পর মাঠে দর্শক প্রেবশের ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়া গিয়্ছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়নি। কিন্তু শোনাযাচ্ছে ২৫ শতাংশ দর্শক নিয়েই হতে চলেছে এবারের আইপিএল। আর এতে ভারতীয় ক্রিকেট মহলে খানিকটা হলেও খুশির আবহ। কয়েকদিন আগেই ভারত বনাম শ্রীলঙ্কা টেস্টে সমর্থক প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে।
এবার আইপিএলেও সমর্থকদের জন্য দড়জা খুলতে চলেছে। অন্যদিকে আগামী ১৪ মার্চ থেকে মুম্বইয়ে প্রস্তুতিতে নামার কথা আইপিএলের দলগুলোর। মোট পাঁচটি ভেন্যুতে নিজেদের প্রস্তুতি সারবে প্রতিটি দল। এছাড়াও প্রত্যেকটা দলকেই আলাদা আলাদা হোটেলে রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।