বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচেই সুযোগের অপেক্ষায় ল্যান্স মরিস
আপডেট করা - Jan 19, 2023 6:23 pm

আসন্ন ফেব্রুয়ারীতেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেসিট সিরিজে নাবে টিম ইন্ডিয়া। শেষ ১৮ বছরে ভারতের ঘরের মাঠে একটিও টেস্টে জিততোে পারেনি অস্ট্রেলিয়া। এবার সেই ধারাটাই বদল করতে চায় পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে েই সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াও যে এই সিরিজ জিততে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই নমার জন্য মরিয়া হয়ে রয়েছেন অজি পেসার ল্যান্স মরিস।
সবকিছু ঠিকঠাক চললে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার এই তরুণ ক্রিকেটার ল্যান্স মরিসকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার হয়ে ভাল পারফর্ম্যান্সই প্রদর্শন করেছিলেন তিনি। সেই ল্যান্স মরিসকেই ভারতের বিরুদ্ধে এই সিরিজেও স্কোয়াডে রাখা হয়েছে। তিনি নিদেই ভারতের বিরদ্ধে নামার জন্য মরিয়ে হয়ে রয়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম ম্যাচটাই ভারতের বিরুদ্ধে তাঁর জন্য বড়সড় সুযোগ বলেই মনে করছেন ল্যান্স মরিস। যদিও অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের তরফে এখনওএ পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত নেই।
মিচেল স্টার্কের অনুপস্থিতিতে খেলতে পারেন ল্যান্স মরিস
তবে মিচেল স্টার্কের অনুপস্থিতিতে ল্যান্স লরিসের ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শিবিরে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশী। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে অস্ট্রেলিয়া। যদিও ভারতের বিরুদ্ধে জিতে এখন ইতিহাস তৈরি করার লক্ষ্যে রয়েছে ব্যাগী গ্রীম বাহিনী। সেই সিরিজেই প্রথম টেস্টে খেলতে পারবেন নিা মিচেল স্টার্ক। বক্সিং ডে টেস্ট চলাকালীনই চোট পেয়ে প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি। সেজন্যই প্রথম ম্যাচটা তাঁর খেলার জন্য সবচেয়ে বড় সুযোগ বলেই মনেই মনে করছেন ল্যান্স মরিস।
এই প্রসঙ্গে ল্যান্স মরিস জানিয়েছেন, “যত দ্রুত নিজেকে সম্পূূর্ণ প্রস্তুত করে ফেলা যায় তার সবরকম চেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচটাই আমার খেলার জন্য সবচেয়ে বড় সুযোগ। এই মুহূর্তে আমি অত্যন্ত উত্তেজিত হয়ে রয়েছি। দেশের জার্সিতে এটাই আমার প্রথম বিদেশ সফর। এই সিরিজ যে আমার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আদর্শ জায়গা হয়ে উঠতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না”।
২০০৪ সালে শেষবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বেই জিতেছিল সেই সিরিজ। এরপর থেকে ১৮ বছর ভারতের ঘরের মাঠে আর টেস্ট সিরিজ জিততে পারেনি অজি বাহিনী। এবার সেই রেকর্ড তারা ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার।