প্রত্যাবর্তনের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭ রান দিয়ে ১ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের
আপডেট করা - Sep 22, 2023 5:09 pm

৬ বছর পর দেশের জার্সিতে প্রত্যাবর্তন হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রচূর উইকেট হয়ত তিনি পাননি, কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের হিসাবী বোলিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে একটা বড়সড় প্রভাব ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপও ভেঙেছিলেন তিনি। প্রত্যাবর্তনেরক মঞ্চেই রবিচন্দ্রন অশ্বিনের শিকার অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মার্নাস লাবুশানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিব রবিচন্দ্রন অশ্বিন তুলে নিলেন ১ উইকেট এবং রান দিয়েছেন ৪৭।
২০১৭ সালের ২২ জানুয়ারী শেষবার দেশের জার্সিতে ওডিআই ফর্ম্যাটে খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ছয় বছর পর ঘরের মাঠে ফের একবার দেশের জার্সিতে ওডিআই ম্যাচে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। স্বভাবতই যে এদিন সকলের নজর এই তারকা স্পিনারের দিকেই ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানে রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্স যে সকলকে হতাশ করেছে এমনটা কিন্তু বলা চলে না। ১০ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ৪৭ রান। রবিচন্দ্রন অশ্বিনের ইকনমি কেট এই ম্যাচে ৪.৭০।
২০১৭ সালে শেষবার দেশের জার্সিতে ওডিআই ফর্ম্যাটে খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন
বিশ্বকাপের স্কোয়াডে নেই রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তিনি যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় এখনও রয়েছেন তা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণার পরই বোঝা গিয়েছিল। হঠাত্ই সকলকে চমকে দিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল নানান কথাবার্তা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভারতের দলের প্রথম একাদশে জায়গা করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গে খালি হাতে মাঠ চাড়তে হয়নি তাঁকে। বরং গুরুত্বপূর্ণ সময় ভারতকে সবচেয়ে বেশী সাহায্যও করলেন তিনি।
এদিন মার্নাস লাবুশানেকে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের বিরুদ্ধে সেই সময় মার্নাস লাবুশানে ক্যামেরণ গ্রীণের সঙ্গে ব়় পার্টনারশিপ গড়ার কাজটাও শুরু করে ফেলেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বোলি্ংয়েই স্টাম্প হয়ে সাজঘরে ফিরে যেতে হয় মার্নাস লাবুশানেকে। সেইসঙ্গে এদিন ১০ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দল পরিবর্তনের একটা সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ রবিচন্দ্রন অশ্বিনের সেই রাস্তা খুলে দিতে পারে কিনা তা তো সময়ই বলবে। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ১১৩ ম্যাচ খেলে ১১৫টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। সেইসঙ্গে ২০১১ এবং ২০১৫ সালের বিশ্বকাপের মঞ্চেও ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।