প্রবাথ জয়সূর্যর দুর্দান্ত স্পিনে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় শ্রীলঙ্কার
আপডেট করা - Jul 28, 2022 3:13 pm

ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল শ্রীলঙ্কার সামনে। অন্যদিকে পাকিস্তানের সামনে ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি। বাবর আজম শেষ একটা লড়াই চালালেও, শেষরক্ষা হল না। প্রবাথ জয়সূর্যর দুর্ধর্ষ বোলিং এবং পাঁচ উইকেটেই পাকিস্তানের সিরিজ জয়ের স্বপ্ন শেষ। শেষদিন পাকিস্তান ব্রিগেডকে একাই শেষ করে দিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে একাই নিলেন পাঁচ উইকেট এবং তাঁর পারফরম্যান্সে ভর করেই ২৪৬ রানে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা।
প্রথম টেস্টে পাকিস্তানের কাছে হারের পরই ঘরের মাঠে সিরিজে পিছিয়ে পড়েছিল শ্রীলঙ্কা। টেস্ট সিরিজে সমতায় ফেরাতে হলে এই ম্যাচ জিততেই হত তাদের। আর সেই লক্ষ্যেই একেবারে সফল শ্রীলঙ্কা বাহিনী। ব্যাট হাতে যেমন পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়ে তুলেছিল শ্রীলঙ্কা। তেমনই বল হাতেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাল শ্রীলঙ্কা। যদিও ম্যাচের নায়ক প্রবাথ জয়সূর্য। তিনি একাই নিয়েছেন পাঁচ উইকেট। সেইসঙ্গে চার উইকেট তুলে নিয়েছেন রমেশ মেন্ডিসও।
দ্বিতীয় ইনিংসে একাই পাঁচ উইকেট নিয়েছেন প্রবাথ জয়সূর্য
দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই এবার ফ্রন্টফুটে ছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বড় রান করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু বিরাট রান করেছিল শ্রীলঙ্কা বাহিনী। আর সেই লক্ষ্যে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের প্রধান ভরসা ছিলেন তারকা ক্রিকেটার ধনঞ্জয় ডি সিলভা। তাঁর ১০৯ রানের ইনিংসের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ৩৬০ রকান করে শ্রীলঙ্কা। সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ৫০৬ রানের লিড নেয় শ্রীলঙ্কা বাহিনী। চন্ডীমলদের বিরাট রানের পাহাড়়ের সামনে তখনই কার্যত চিন্তায় পড়ে গিয়েছিল পাকিস্তান।
👏👏 Congratulations to SriLanka on leveling the two match series 1-1. They completely outclassed Pakistan with the ball and bat. SL always produced matchwinning spinners and P Jayasuriya is the next big thing in test cricket. May cricket keep prospering in SriLanka! #SLvPAK
— Arfa Feroz Zake (@ArfaSays_) July 28, 2022
Prabath Jayasuriya has 29 wickets in Tests this year – the joint-most along with Jack Leach of England. Leach has played 8 Tests, Jayasuriya only three!!! #SLvPak
— Mazher Arshad (@MazherArshad) July 28, 2022
What a pathetic and spineless performance from Pakistan. No fight, no determination. Absolutely clueless #SLvPAK #Cricket
— Saj Sadiq (@SajSadiqCricket) July 28, 2022
18 months ago v 🇬🇧, 🇱🇰 cricket was in shambles.
Today they have drawn 2 high octane Test series against top notch 🇵🇰 🇦🇺 sides.
What a turn around it has been!!
Next WTC cycle 🇱🇰 should strive to be unbeatable at home. This team has it in them 👏 #SLvPAK #Crickettwitter pic.twitter.com/mnm5Y7QKOX
— Aravinthan Arunthavanathan (@Cricket_decoded) July 28, 2022
Seeing Prabath Jayasuriya sat there smiling and chatting away on the phone after having bowled his country to a famous win in Galle on debut was one of the highlights of the #SLvAus series. So glad to see him continue breaking records & winning Tests for his country #SLvPak https://t.co/VfvGABnjJ1 pic.twitter.com/Hu9xr1mJZY
— Bharat Sundaresan (@beastieboy07) July 28, 2022
যলড়াইটা শুরু করলেও, গল স্টেডিয়ামে শুরু থেকেই ছিল শ্রীলঙ্কার তারকা স্পিনার প্রবাথ জয়সূর্য। পাকিস্তানের টপ অর্ডারকে একাই শেষ করে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে তাঁকে বল হাতে যোগ্য সঙ্গত দেন রমেশ মেন্ডিসও। চতুর্থ দিনই পাকিস্তানের পাঁচ উইকেট তুলে নিয়ে কার্যত তাদের জয়ের রাস্তাটা শ্রীলঙ্কা পাকা করে ফেলেছিল। যদিও ক্রিজে ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাই একেবারে স্বস্তিতে ছিল না শ্রীলঙ্কা বাহিনী। কিন্তু বাবর আজমও লড়াইটা শেষপর্যন্ত চালিয়ে যেতে পারেননি।
Sri Lankan 🇱🇰 players with scored 30+ runs & take 4+ wickets in both innings of a Test match.
Chaminda Vaas vs NZ 🇳🇿 at Napier, 1995
Ramesh Mendis vs PAK 🇵🇰️ at Galle, 2022 ***#SLvPAK pic.twitter.com/wlwPheTWOf— Thurunu Jayasiri (@ThurunuJ) July 28, 2022
Sri Lanka ශ්රී ලංකා இலங்கை 🇱🇰 WON✌️
beating Pakistan by 246 runs at the 2nd test cricket match in Galle.
SL 378 , 360/8d
PAK 231 , 261#LKA #SriLanka #SLvPAK pic.twitter.com/nOwJ4cyER1— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) July 28, 2022
Prabath Jayasuriya in his 3rd Test match becomes the leading wicket-taker in Tests in 2022. INCREDIBLE!!
29 wickets in 6 innings including 4 Fifers#SLvPAK #WTC23 pic.twitter.com/dBtH9LZ48w
— Chenul Wahalathanthri (@Imchenul) July 28, 2022
Three Tests, four five-wicket hauls for Prabath Jayasuriya. He waited a while for a chance, but is making the most of it. #SLvPAK
— Andrew McGlashan (@andymcg_cricket) July 28, 2022
সেই প্রবাথ জয়সূর্যর স্পিনের সামনেই থামতে হয় তাঁকে। ৮১ রানে জয়সূর্য বাবরকে সাজঘরে ফেরাতেই কার্যত শ্রীলঙ্কার বিজয় উল্লাস শুরু। তখন ম্যাচ শেষ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। ২৬১ রানেই পাকিস্তানকে শেষ করে দেয় শ্রীলঙ্কার তারকা স্পিনার জুটি। একাই পাঁচ উইকেট নেন প্রবাথ জয়সূর্য। তাঁর শিকার আব্দুল্লাহ শাফিক, বাবর আজম, মহম্মদ কিজওয়ানদের তারকা ব্যাটাররা।